শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:৪৪:৩০
শিরোনাম
Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি ইউরোপে আশ্রয়প্রার্থীদের তালিকায় শীর্ষ তিনে বাংলাদেশ নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল উত্তরা ফাইন্যান্সের ৬৯ কোটি টাকা আত্মসাৎ ভেনিসে হেনস্তার পর ভক্ত ও সরকারের সমর্থনে কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী বাঁধন Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি ইউরোপে আশ্রয়প্রার্থীদের তালিকায় শীর্ষ তিনে বাংলাদেশ নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল উত্তরা ফাইন্যান্সের ৬৯ কোটি টাকা আত্মসাৎ ভেনিসে হেনস্তার পর ভক্ত ও সরকারের সমর্থনে কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী বাঁধন

ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত: মার্কিন এমপি রবার্ট গার্সিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৬
শেয়ার: mail
ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত: মার্কিন এমপি রবার্ট গার্সিয়া

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও প্রশাসনিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন দেশটির প্রতিনিধি পরিষদের সদস্য রবার্ট গার্সিয়া। ট্রাম্প প্রশাসনকে সরাসরি ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার’ বলে আখ্যায়িত করেছেন এই ডেমোক্র্যাট আইনপ্রণেতা।

ইরানি বার্তা সংস্থা আইআরএনএ-এর বরাতে পার্সটুডের প্রতিবেদনে জানানো হয়, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট প্রতিনিধি রবার্ট গার্সিয়া বলেন, সাধারণ মার্কিন নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়ন, কর্মসংস্থান ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত। কিন্তু প্রেসিডেন্ট এসব জনগুরুত্বপূর্ণ বিষয়ে দৃষ্টি না দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অসংলগ্ন ও উদ্ভট পোস্ট প্রকাশেই বেশি ব্যস্ত রয়েছেন।

প্রশাসনের কঠোর সমালোচনা করে গার্সিয়া আরও বলেন, ‘আমাদের অত্যন্ত স্পষ্টভাবে বলতে হবে যে, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার।’ তিনি অভিযোগ করেন, ট্রাম্প ও তার পরিবারের সদস্যরা নানা কৌশলে ক্রমাগত ধনী হচ্ছেন, অথচ সাধারণ আমেরিকানদের একটি বড় অংশ এখনো দুবেলা জীবনধারণের জন্য সংগ্রাম করে যাচ্ছেন।

মার্কিন আইনসভায় রিপাবলিকান প্রশাসনের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের ধারাবাহিক রাজনৈতিক সমালোচনার প্রেক্ষাপটেই এমন কঠোর মন্তব্য করলেন রবার্ট গার্সিয়া।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত: মার্কিন এমপি রবার্ট গার্সিয়া

বিস্তারিত কমেন্টে