মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫০:৪৫
শিরোনাম
● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● রুহিয়ায় জমির বিরোধে রাতে বাড়িতে হামলা, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ● পলাশবাড়ীতে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● রুহিয়ায় জমির বিরোধে রাতে বাড়িতে হামলা, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ● পলাশবাড়ীতে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করে মুগ্ধ সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫১
শেয়ার: mail
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করে মুগ্ধ সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তিপণ্যের উৎপাদন কার্যক্রম, পরিবেশবান্ধব কারখানা ও দেশের সর্ববৃহৎ ফ্লোটিং সোলার পাওয়ার প্ল্যান্ট সরেজমিনে পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সম্প্রতি ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনে গেলে সমাজকল্যাণমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এস এম রেজাউল আলম এবং এস এম মঞ্জুরুল আলম অভি।

পরিদর্শনকালে মন্ত্রী প্রথমে ওয়ালটনের তৈরি বিভিন্ন আন্তর্জাতিক মানের প্রযুক্তিপণ্যে সুসজ্জিত দৃষ্টিনন্দন ডিসপ্লে সেন্টার ঘুরে দেখেন। পরে তিনি সর্বাধুনিক এসএমটি (সারফেস মাউন্ট টেকনোলজি) মেশিনে পিসিবি ও মাদারবোর্ড প্রস্তুত কার্যক্রমসহ বিভিন্ন হোম ও কিচেন অ্যাপ্লায়েন্সের উৎপাদন প্রক্রিয়া নিবিড়ভাবে প্রত্যক্ষ করেন। এছাড়া কারখানায় স্থাপিত দেশের সর্ববৃহৎ ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেন তিনি। এ সময় ওয়ালটনের প্রযুক্তিগত উৎকর্ষ, মান নিয়ন্ত্রণ, গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) এবং বৈশ্বিক রপ্তানি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা নেন মন্ত্রী।

পরিদর্শন শেষে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘খুচরা যন্ত্রাংশ থেকে শুরু করে সম্পূর্ণ ফিনিশড পণ্য উৎপাদন করছে ওয়ালটন। তাদের পণ্যের মান ও স্থায়িত্ব যেমন প্রশংসনীয়, তেমনি দামের দিক থেকেও অত্যন্ত সাশ্রয়ী। বিপুল কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয়ভাবে উচ্চমানের পণ্য উৎপাদনের মাধ্যমে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় করছে প্রতিষ্ঠানটি। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় ওয়ালটনের মতো প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী শিল্পের বিকাশ ঘটাতে হবে।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করে মুগ্ধ সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেন

বিস্তারিত কমেন্টে