মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৪৯:৩১
শিরোনাম
ব্যালন ডি’অরের ইয়াশিন ট্রফিতে মনোনীত কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ধামরাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার চার্টার্ড বিমান নিয়ে বিদ্রূপ: নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা বেরোবির ১৮তম ব্যাচকে বরণ করবে ছাত্রশিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী কসবায় কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের মতবিনিময় সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নারী-শিশুসহ আহত ৭৩ শরতের শুরুতেই ভোরের ঘন কুয়াশায় ঢাকছে উত্তরাঞ্চল, শীতের আগমনী বার্তা ব্যালন ডি’অরের ইয়াশিন ট্রফিতে মনোনীত কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ধামরাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার চার্টার্ড বিমান নিয়ে বিদ্রূপ: নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা বেরোবির ১৮তম ব্যাচকে বরণ করবে ছাত্রশিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী কসবায় কাগজপত্রবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধিদলের মতবিনিময় সৌদি আরবে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নারী-শিশুসহ আহত ৭৩ শরতের শুরুতেই ভোরের ঘন কুয়াশায় ঢাকছে উত্তরাঞ্চল, শীতের আগমনী বার্তা

দুই বছর পর মৈত্রী এক্সপ্রেস চালুর উদ্যোগ, ইতিবাচক আলোচনা: রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৮
শেয়ার: mail
দুই বছর পর মৈত্রী এক্সপ্রেস চালুর উদ্যোগ, ইতিবাচক আলোচনা: রেলমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন ‘মৈত্রী এক্সপ্রেস’ পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার করতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে প্রয়োজনীয় আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকে দুই দেশের রেল যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে রেল যোগাযোগ ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের নাগরিকদের যাতায়াতের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, পর্যটন, চিকিৎসা ও শিক্ষার ক্ষেত্রে আন্তঃদেশীয় রেল যোগাযোগ কার্যকর ভূমিকা রাখে। এ ট্রেন চালু হলে দুই দেশের নাগরিকদের সরাসরি যাতায়াত আরও সহজ হবে এবং সময় ও ব্যয় দুটোই কমবে।

তবে মৈত্রী এক্সপ্রেস ঠিক কবে থেকে চলাচল শুরু করবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি। মন্ত্রী বলেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা, নিরাপত্তা ব্যবস্থা এবং দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামগ্রিক প্রস্তুতির পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। যাত্রীদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করেই সরকার ট্রেনটি চালু করতে আগ্রহী।

ঢাকা-কলকাতা রুটে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রীবাহী রেল যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। বিভিন্ন কারণে দুই বছরের বেশি সময় ধরে ট্রেনটির চলাচল বন্ধ রয়েছে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাস থেকেই দুই দেশের মধ্যকার তিনটি ট্রেন আবার চালু হতে পারে। তবে ট্রেন চলাচল শুরুর আগে উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের চলাচল স্থগিত হয়, যা পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়। অন্যদিকে মিতালী এক্সপ্রেস সর্বশেষ ২০২৪ সালের ১৭ জুলাই ঢাকায় এসেছিল। এরপর সেটি আর ভারতে ফিরে যায়নি বলে রেল কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছিল পিটিআই। বর্তমানে ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস, খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস এবং ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেস চালুর প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

দুই বছর পর মৈত্রী এক্সপ্রেস চালুর উদ্যোগ, ইতিবাচক আলোচনা: রেলমন্ত্রী

বিস্তারিত কমেন্টে