বাংলাদেশ ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo রাঙ্গামাটিতে এতিমদের মুখে হাসি, বিতরণ করা হলো ঈদ উপহার ও নগদ সহায়তা Logo নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা Logo তিস্তার ভাঙনে শেষ আশ্রয় হারাচ্ছে শতাধিক পরিবার, দিশেহারা নদীপাড়ের মানুষ Logo গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া Logo ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম Logo আরাফাতের দিনে কাবার ঠিক ওপরে সূর্য, ৩৩ বছর পর কাবা শরিফে থাকবে না ছায়া Logo ঈদযাত্রায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, যাত্রী হয়রানি ঠেকাতে মোবাইল টিম: ডিএমপি কমিশনার Logo ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি Logo জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় Logo ইসলামী ব্যাংকে আওয়ামী দোসর নিয়োগ, খাল কেটে কুমির আনার শামিল: জামায়াতের সেক্রেটারি

সন্ত্রাসী হামলায় আহত বীর মুক্তিযোদ্ধাকে দেখতে হাসপাতালে প্রশাসক

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন পিরোজপুরের প্রবীণ রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ হায়দার আলী খানকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জননেতা অধ্যক্ষ আলমগীর হোসেন।

আজ (বুধবার) দুপুরে তিনি পিরোজপুর জেলা হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসাধীন এই বীর মুক্তিযোদ্ধার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন। এ সময় তিনি আহত হায়দার আলী খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে তার উন্নত চিকিৎসার বিষয়ে কথা বলেন।

হাসপাতালে অবস্থানকালে জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, “বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। একজন প্রবীণ ও আদর্শবান মানুষের ওপর এমন বর্বরোচিত হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। যারা এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। দ্রুততম সময়ের মধ্যে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, আহত এই বীর মুক্তিযোদ্ধার সুচিকিৎসা নিশ্চিত করতে জেলা পরিষদ ও ব্যক্তিগত পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী খানের দ্রুত রোগমুক্তি কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের পরামর্শ দেন।

পরিদর্শনকালে জেলা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে বীর মুক্তিযোদ্ধা আলহাজ হায়দার আলী খানকে গুরুতর আহত করে। এ ঘটনায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে এতিমদের মুখে হাসি, বিতরণ করা হলো ঈদ উপহার ও নগদ সহায়তা

সন্ত্রাসী হামলায় আহত বীর মুক্তিযোদ্ধাকে দেখতে হাসপাতালে প্রশাসক

প্রকাশিত: ০৮:৫৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬