বাংলাদেশ ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo রাঙ্গামাটিতে এতিমদের মুখে হাসি, বিতরণ করা হলো ঈদ উপহার ও নগদ সহায়তা Logo নাটোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা Logo তিস্তার ভাঙনে শেষ আশ্রয় হারাচ্ছে শতাধিক পরিবার, দিশেহারা নদীপাড়ের মানুষ Logo গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া Logo ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম Logo আরাফাতের দিনে কাবার ঠিক ওপরে সূর্য, ৩৩ বছর পর কাবা শরিফে থাকবে না ছায়া Logo ঈদযাত্রায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, যাত্রী হয়রানি ঠেকাতে মোবাইল টিম: ডিএমপি কমিশনার Logo ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি Logo জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় Logo ইসলামী ব্যাংকে আওয়ামী দোসর নিয়োগ, খাল কেটে কুমির আনার শামিল: জামায়াতের সেক্রেটারি

পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু

“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”—এই স্লোগানকে সামনে রেখে, পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২৬-২০৩০ মেয়াদে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিশেষ চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে পিরোজপুর জেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ উদ্যোগে বেকুটিয়া সেতুর টোল প্লাজা সংলগ্ন এলাকায় এই কর্মসূচির শুভ সূচনা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—পিরোজপুর জেলা প্রশাসক আবু সাঈদ, পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলাউদ্দিন ভূঁইয়া জনি, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইকবাল কবির, সড়ক ও জনপদ বিভাগ পিরোজপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী টি এম রাজিমুল আলিম রাজু, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন বাচ্চু, পিরোজপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান মাসুম, পিরোজপুর জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আবু জাফর, সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ তার বক্তব্যে বলেন, উন্নয়নমূলক কাজ যেন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে। এই সম্পদগুলো রক্ষা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। সরকারি কাজে কোনো গাফিলতি হচ্ছে কি না, তা তদারকি করতে আমি সাংবাদিক ও সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি।

পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিটি খালের পাড়ে ও রাস্তায় ব্যাপক বৃক্ষরোপণ করেছিলেন, যার সুফল জনগণ আজও ভোগ করছে। মাননীয় প্রধানমন্ত্রী-এর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই মেগা প্রকল্পের মাধ্যমে আমরা দেশের কাঠের অভাব দূর করব এবং পরিবেশ রক্ষা করব।

সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি এম রাজিমুল আলিম রাজু প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে জানান, আগামী ৫ বছরে জেলার ৩০০ কিলোমিটার মহাসড়কের উভয় পাশে মোট ১০ হাজার ফলজ ও ভেষজ চারা রোপণ করা হবে। প্রতি বছর পর্যায়ক্রমে ২ হাজার করে চারা লাগানো হবে এবং প্রতিটি চারার সুরক্ষা নিশ্চিত করতে আমাদের একটি বিশেষ মনিটরিং টিম নিয়মিত কাজ করবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে এতিমদের মুখে হাসি, বিতরণ করা হলো ঈদ উপহার ও নগদ সহায়তা

পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু

প্রকাশিত: ০৭:৫৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬