বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:০৬:৪৫
শিরোনাম
নভোএয়ার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি: সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ বদলে যাচ্ছে ‘বিশ্বের কারখানা’: অটোমেশন ও শিক্ষিত বেকারের তীব্র সংকটে চীন প্রথমবারের মতো দেশের ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা, যুক্ত হলো বরিশাল প্রতারণা মামলায় জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে মুক্ত বিদিশা সিদ্দিক ব্যালন ডি’অরের ইয়াশিন ট্রফিতে মনোনীত কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ধামরাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার চার্টার্ড বিমান নিয়ে বিদ্রূপ: নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা বেরোবির ১৮তম ব্যাচকে বরণ করবে ছাত্রশিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী নভোএয়ার লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি: সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ বদলে যাচ্ছে ‘বিশ্বের কারখানা’: অটোমেশন ও শিক্ষিত বেকারের তীব্র সংকটে চীন প্রথমবারের মতো দেশের ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা, যুক্ত হলো বরিশাল প্রতারণা মামলায় জামিন পেয়ে কাশিমপুর কারাগার থেকে মুক্ত বিদিশা সিদ্দিক ব্যালন ডি’অরের ইয়াশিন ট্রফিতে মনোনীত কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা ধামরাইয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে তরুণ গ্রেপ্তার চার্টার্ড বিমান নিয়ে বিদ্রূপ: নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানির মামলা বেরোবির ১৮তম ব্যাচকে বরণ করবে ছাত্রশিবির, থাকছে ক্যারিয়ার গাইডলাইন মণিরামপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাবিতে স্পোর্টস সায়েন্স বিভাগের ‘পেস ক্লাব’-এর যাত্রা শুরু, সভাপতি বিজয়, সম্পাদক মেহেদী

হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০০
শেয়ার: mail
হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভারতীয় তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার সঙ্গে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। তবে সেই গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে কটাক্ষের সুরে কড়া জবাব দিয়েছেন অভিনেত্রী।

মুম্বাইয়ের ঐতিহ্যবাহী তাজ মহল প্যালেসে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, আমিশা তাঁর বন্ধুদের সঙ্গে হার্দিককে পরিচয় করিয়ে দিচ্ছেন। একপর্যায়ে তিনি স্বাভাবিকভাবেই ক্রিকেটারের কাঁধে হাত রাখেন। এরপরই সামাজিক মাধ্যমে তাঁদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নানা জল্পনা-কল্পনা ও মন্তব্য শুরু হয়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করে এক ব্যবহারকারী দাবি করেন, বেঙ্গালুরুর একটি পার্টির এই ভিডিওতে আমিশার আচরণে তাঁদের সম্পর্কের মধ্যে বিশেষ কিছু থাকার ইঙ্গিত পাওয়া যায়। পোস্টটি দ্রুত ভাইরাল হলে বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা তীব্র হয়।

এ ধরনের ভিত্তিহীন গুঞ্জনে বিরক্তি প্রকাশ করে সরাসরি ওই পোস্টের জবাব দেন আমিশা। তীব্র কটাক্ষের সুরে তিনি লেখেন, হ্যাঁ, একদম ঠিক ধরেছেন! হার্দিকের গায়ে হাত রাখার মধ্যে সত্যিই খুব রোমান্টিক ব্যাপার ছিল!

সমালোচনাকারীকে একহাত নিয়ে অভিনেত্রী আরও লেখেন, আমি আপনাকে চিনি না, তবে নিশ্চিতভাবে বলতে পারি আপনার জীবনে কোনো মেয়ে বন্ধু নেই। এমন কোনো মন্তব্য পোস্ট করার আগে আপনার উচিত অন্তত একজন মেয়েকে বন্ধু হিসেবে পাওয়া।

উল্লেখ্য, হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে এর আগেও বিভিন্ন সময়ে বিনোদন ও ক্রীড়াঙ্গনে আলোচনা হয়েছে। অন্যদিকে আমিশা প্যাটেল বর্তমানে অভিনয়েই ব্যস্ত সময় পার করছেন। বক্স অফিসে ‘গদর ২’-এর বিপুল সাফল্যের পর এবার ‘গদর ৩’-এ আবারও জনপ্রিয় ‘সকিনা’ চরিত্রে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল

বিস্তারিত কমেন্টে