রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৫২:৩১
শিরোনাম
ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে ‘সবুজ বিদ্যালয়’ ঘোষণা নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও রেকর্ডের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের পৌনে ৫ কোটি টাকা ফেরত: ধর্মমন্ত্রী ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে ‘সবুজ বিদ্যালয়’ ঘোষণা নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও রেকর্ডের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের পৌনে ৫ কোটি টাকা ফেরত: ধর্মমন্ত্রী

জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১০
শেয়ার: mail
জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জামায়াত-বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে জান্নাতের টিকিট বিক্রির কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে এখন তেল, বিদ্যুৎ ও সার সংকটের অজুহাতে দেশকে অস্থিতিশীল করার নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের মাঝে রাস্তায় হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচির যৌক্তিকতা নিয়েও কড়া প্রশ্ন তোলেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বোদা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, ‘পানিতে ডুবে শিশুদের অকালমৃত্যু রোধ করতে ছোটবেলা থেকেই তাদের সাঁতার শেখানো অত্যন্ত জরুরি। পারিবারিক ও সামাজিকভাবে এই প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।’ এর পাশাপাশি যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রেখে একটি সুস্থ, দক্ষ ও সচেতন ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তাসহ স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিস্তারিত কমেন্টে