রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৫৭:২৯
শিরোনাম
ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে ‘সবুজ বিদ্যালয়’ ঘোষণা নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও রেকর্ডের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের পৌনে ৫ কোটি টাকা ফেরত: ধর্মমন্ত্রী ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে ‘সবুজ বিদ্যালয়’ ঘোষণা নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও রেকর্ডের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের পৌনে ৫ কোটি টাকা ফেরত: ধর্মমন্ত্রী

জমকালো আয়োজনে যাত্রা শুরু করল গ্লোবাল ফোরামের অঙ্গ সংগঠন ‘রাইটার্স ফোরাম’

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫০
শেয়ার: mail
জমকালো আয়োজনে যাত্রা শুরু করল গ্লোবাল ফোরামের অঙ্গ সংগঠন ‘রাইটার্স ফোরাম’

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সাহিত্য অঙ্গনে নতুন মাত্রা যোগ করার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল গ্লোবাল ফোরামের অন্যতম অঙ্গ সংগঠন ‘রাইটার্স ফোরাম’। এ উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর একটি অভিজাত তিন তারকা হোটেল ‘হোটেল ৭১’-এ দেশের খ্যাতনামা কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে খ্যাতিমান চিত্রনায়ক মেগাস্টার উজ্জ্বল বলেন, ‘আমরা গভীরভাবে আশাবাদী যে রাইটার্স ফোরাম দেশ-বিদেশের লেখক ও সাহিত্যিকদের এক মেলবন্ধনে আবদ্ধ করবে এবং আমাদের সাহিত্য জগতকে আরও সমৃদ্ধ করবে। সাহিত্য ও সংস্কৃতির অনন্য শক্তি দিয়ে লেখকেরা নিজেদের সৃজনশীলতাকে পাঠকদের হৃদয়ে পৌঁছে দেবেন।’

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘রাইটার্স ফোরামের এই অভিষেক আয়োজনে এসে একটি কথাই বলব—আপনারা সংগঠনটিকে নিষ্ঠার সঙ্গে এগিয়ে নিয়ে যাবেন। কবি-লেখকদের সমন্বয়ে গঠিত এই সংগঠন সমাজকে সুন্দর সুন্দর লেখা উপহার দেবে এবং লেখনীর মাধ্যমে এমন ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে, যা পাঠকদের হৃদয়কে নাড়া দেয়।’

বাংলা একাডেমির উপপরিচালক ড. শাহেদ মমতাজ বলেন, ‘এ ধরনের মহতী উদ্যোগকে আমরা আন্তরিক সাধুবাদ জানাই। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণ ও প্রবীণ লেখকেরা আরও বেশি উৎসাহিত হবেন। আমাদের সাহিত্য ও সংস্কৃতি দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে পড়ুক—এটাই প্রত্যাশা।’

রাইটার্স ফোরামের সভাপতি মাহবুবা লাকী তাঁর বক্তব্যে বলেন, ‘একটি শক্তিশালী সাহিত্য প্ল্যাটফর্ম হিসেবে কার্যকর ভূমিকা রাখতে আমরা অনেকগুলো গঠনমূলক পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছি। রাইটার্স ফোরাম কেবল দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরার লক্ষ্যে অবিচল থাকবে।’

সাংবাদিক ও বিশিষ্ট ছড়াকার আতিক হেলাল বলেন, ‘কবি ও সাহিত্যিকরা সমাজের দর্পণ এবং সাহিত্যের মূল ধারক-বাহক। মানসম্পন্ন ও কালোত্তীর্ণ লেখার মাধ্যমে সংগঠনটি আরও পথ চলুক।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্লোবাল ফোরামের উপদেষ্টা আব্রু আবেদিন, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, উইনিকো হাসপাতালের ভাইস চেয়ারম্যান মো. মুরসিউজ্জামান, রোকেয়া ইসলাম, লোকমান পলা, অনীক রহমান বুলবুল, মুস্তাফিজুর রহমান পাটোয়ারী, কবি সোহেল রশিদ, মুস্তারি বেগম, বাণী গোমেজ, নাসিমা রাখি, ইয়াসমিন শাহাদাত, নাহিদা মুন্নি, সারিতা চৌধুরী, হাসান জাকির, মোশাররফ হোসেন, মতিউর রহমান জিসান, লাবণ্য সীমা ও তানিয়া আকতারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

গ্লোবাল ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক প্রচ্ছদ চৌধুরী ও সহ-প্রতিষ্ঠাতা পরিচালক সুপ্তি বনীক জানান, রাইটার্স ফোরাম যেন গতানুগতিক আর দশটি সাহিত্য সংগঠনের মতো কেবল একটি সংখ্যা হিসেবে সীমাবদ্ধ না থাকে; বরং দেশের সাংস্কৃতিক পরিসরে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে। বিশ্বের যেসব দেশে সাহিত্য চর্চা সমৃদ্ধ, তাদের সঙ্গে আন্তর্জাতিক সেতুবন্ধন তৈরি করে সাহিত্য-সংস্কৃতির অবাধ আদান-প্রদান নিশ্চিত করার কার্যকর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পরিশেষে এমন চমৎকার উদ্বোধনী আয়োজন সফল করার জন্য রাইটার্স ফোরামের সভাপতি মাহবুবা লাকীসহ উপস্থিত সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জমকালো আয়োজনে যাত্রা শুরু করল গ্লোবাল ফোরামের অঙ্গ সংগঠন ‘রাইটার্স ফোরাম’

বিস্তারিত কমেন্টে