রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:০৭:৩২
শিরোনাম
খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে ‘সবুজ বিদ্যালয়’ ঘোষণা নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও রেকর্ডের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের পৌনে ৫ কোটি টাকা ফেরত: ধর্মমন্ত্রী দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল নবম পে স্কেলে ৫ স্তরে বাড়ছে পেনশন, কম পেনশনধারীদের বাড়বে সর্বোচ্চ ১০০ শতাংশ খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে ‘সবুজ বিদ্যালয়’ ঘোষণা নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও রেকর্ডের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের পৌনে ৫ কোটি টাকা ফেরত: ধর্মমন্ত্রী দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল নবম পে স্কেলে ৫ স্তরে বাড়ছে পেনশন, কম পেনশনধারীদের বাড়বে সর্বোচ্চ ১০০ শতাংশ

মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে ‘সবুজ বিদ্যালয়’ ঘোষণা

মো. রাখিবুল হাসান রাখিব, মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৭
শেয়ার: mail
মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে ‘সবুজ বিদ্যালয়’ ঘোষণা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পরিবেশবান্ধব, স্বাস্থ্যসম্মত ও শিশুদের জন্য নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে রংপুরের মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে আনুষ্ঠানিকভাবে ‘সমন্বিত সবুজ বিদ্যালয়’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) আইডিয়াল পাবলিক স্কুলের হলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (মিঠাপুকুর এপি)-এর সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে দুটি বিদ্যালয়ের প্রায় ২৫০ জন শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ পাঠের পর কর্মসূচির মূল উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার আব্রাহাম হাসদাক। পরে বক্তব্য রাখেন শীতলগাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবাস চন্দ্র সরকার এবং আইডিয়াল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন। বক্তারা বিদ্যালয় প্রাঙ্গণে নিয়মিত বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, নিরাপদ স্যানিটেশন ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় দুটিকে আনুষ্ঠানিকভাবে ‘সমন্বিত সবুজ বিদ্যালয়’ হিসেবে ঘোষণা করেন আইডিয়াল পাবলিক স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মশিউর রহমান। তিনি বলেন, ‘শিশুদের জন্য কেবল পাঠ্যপুস্তকের পুঁথিগত শিক্ষাই যথেষ্ট নয়; তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য একটি পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলা সমান জরুরি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও প্রকৃতি সংরক্ষণে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সচেতন করে তুলতে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, এই উদ্যোগের ফলে বিদ্যালয় দুটিতে দীর্ঘমেয়াদে পরিবেশ ও জলবায়ু সহনশীল একটি ইতিবাচক সংস্কৃতি গড়ে উঠবে, যা এলাকার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে ‘সবুজ বিদ্যালয়’ ঘোষণা

বিস্তারিত কমেন্টে