শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫১:৪০
শিরোনাম
● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ ● এইচএসসির ফলাফলে দেশসেরা আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ● ৩০ লাখ ৬৮ হাজার টাকা তুলে খেলার মাঠ কিনলো গ্রামবাসী ● হারুনসহ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ ● এইচএসসির ফলাফলে দেশসেরা আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ● ৩০ লাখ ৬৮ হাজার টাকা তুলে খেলার মাঠ কিনলো গ্রামবাসী ● হারুনসহ সাত পুলিশ কর্মকর্তা বরখাস্ত

জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১০
শেয়ার: mail
জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

জামায়াত-বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোট ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে জান্নাতের টিকিট বিক্রির কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে এখন তেল, বিদ্যুৎ ও সার সংকটের অজুহাতে দেশকে অস্থিতিশীল করার নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের মাঝে রাস্তায় হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ কর্মসূচির যৌক্তিকতা নিয়েও কড়া প্রশ্ন তোলেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ পুকুরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ ও শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বোদা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বিলুপ্তপ্রায় দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, ‘পানিতে ডুবে শিশুদের অকালমৃত্যু রোধ করতে ছোটবেলা থেকেই তাদের সাঁতার শেখানো অত্যন্ত জরুরি। পারিবারিক ও সামাজিকভাবে এই প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে।’ এর পাশাপাশি যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রেখে একটি সুস্থ, দক্ষ ও সচেতন ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তাসহ স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

বিস্তারিত কমেন্টে