শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:০৯:২৪
শিরোনাম
ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি

প্রকাশ্যে এলো রাফীর ‘আন্ধার’-এর টিজার: ভয়, রহস্য ও কালোজাদুর হাতছানি

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৪
শেয়ার: mail
প্রকাশ্যে এলো রাফীর ‘আন্ধার’-এর টিজার: ভয়, রহস্য ও কালোজাদুর হাতছানি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পোস্টার প্রকাশের পর থেকেই চলচ্চিত্রপ্রেমীদের মাঝে আলোচনায় ছিল ভৌতিক ঘরানার সিনেমা ‘আন্ধার’। বিশেষ করে সিনেমাটিতে অভিনয়শিল্পীদের ব্যতিক্রমী লুক দর্শকদের মধ্যে তৈরি করেছিল তুমুল কৌতূহল। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে নির্মাতা রায়হান রাফীর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর অফিসিয়াল টিজার।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশ পাওয়া ১ মিনিট ২৬ সেকেন্ডের এ টিজারে ভয়ের পাশাপাশি রহস্য, মৃত্যু ও কালোজাদুর এক গা ছমছমে আবহ তুলে ধরা হয়েছে। টিজারের শুরুতেই আয়নার সামনে থাকা এক নারীকে ঘিরে দেখা যায় অস্বস্তিকর এক দৃশ্য। এরপর একে একে দৃশ্যপটে ভেসে ওঠে বাথটাবে পড়ে থাকা প্রাণহীন নিথর দেহ, রক্তমাখা হাত, অন্ধকার অরণ্যে রহস্যময় অবয়ব এবং কালোজাদুর নানা তান্ত্রিক আচারের দৃশ্য।

টিজারে অভিনেত্রী নাজিফা তুষীকে দেখা গেছে রহস্যময় ও মানসিকভাবে বিপর্যস্ত এক নারীর চরিত্রে। তাঁকে ঘিরে থাকা অশুভ শক্তি এবং তান্ত্রিক কর্মকাণ্ডের ইঙ্গিত সিনেমার মূল গল্পের রহস্যকে আরও ঘনীভূত করেছে।

অন্যদিকে অভিনেতা সিয়াম আহমেদের চরিত্রটি নিয়ে সবচেয়ে বেশি রহস্য ও ধোঁয়াশা তৈরি করা হয়েছে। কখনো তাঁকে মরদেহের সামনে গভীর চিন্তায় মগ্ন দেখা যায়, আবার কখনো তিনি আবির্ভূত হয়েছেন মারকুটে অ্যাকশন দৃশ্যে। টিজারের শেষাংশে সিয়ামের জ্বলজ্বলে নীল চোখের রহস্যময় চাহনি দর্শকদের মনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে—সিনেমায় তাঁর চরিত্রের আসল পরিচয় আসলে কী? এ ছাড়া টিজারে স্বল্প সময়ের উপস্থিতিতেও রহস্যময় আবহ তৈরি করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও গাজী রাকায়েত।

তারকাবহুল অভিনয়শিল্পী ও বড় পরিসরের আয়োজনের কারণে ‘আন্ধার’ নিয়ে দর্শকদের আগ্রহ শুরু থেকেই তুঙ্গে। সিনেমাটির গল্প রচনা করেছেন শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খান। রায়হান রাফীর পরিচালনায় এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষী, চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার, ফররুখ আহমেদ রেহান, আফসানা মিমি, গাজী রাকায়েত ও তানজিকা আমিনসহ আরও অনেকে।

টিজার প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটির মুক্তির আনুষ্ঠানিক বার্তাও দেওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আন্ধার’।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

প্রকাশ্যে এলো রাফীর ‘আন্ধার’-এর টিজার: ভয়, রহস্য ও কালোজাদুর হাতছানি

বিস্তারিত কমেন্টে