মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:২০:০২

সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ৭৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩০
শেয়ার: mail
সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ৭৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব চোরাচালানের পণ্যের আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ টাকার বেশি বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও সার্বিক নিরাপত্তা জোরদারে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তের বিভিন্ন কৌশলগত পয়েন্টে বিশেষ অভিযান পরিচালনা করেন বিজিবি সদস্যরা।

অভিযানকালে বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্যসামগ্রী উদ্ধার করা হয়। তবে এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত পণ্যের মোট আনুমানিক মূল্য ৭৫ লক্ষাধিক টাকা।

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। চোরাচালানের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে সীমান্ত এলাকায় চোরাচালান দমনে বিজিবির এমন নিয়মিত অভিযান ও কঠোর তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ৭৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বিস্তারিত কমেন্টে