রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:০৪:১৮
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে সরকার: শামা ওবায়েদ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫
শেয়ার: mail
মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে সরকার: শামা ওবায়েদ

মক্কা প্যাক্টের বিষয়ে সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, সামগ্রিক দিক বিবেচনা করে পর্যাপ্ত সময় নিয়ে বিষয়টি পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করার পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, দেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হয় কিংবা জনগণের অমঙ্গল হয়—এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না।

এর আগে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকের বিষয়ে প্রতিমন্ত্রী জানান, আইপিইউ প্রতিনিধিদল বাংলাদেশের গণতন্ত্রের পুনর্যাত্রাকে স্বাগত জানিয়েছে। বৈঠকে সংসদীয় গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান, সক্ষমতা বৃদ্ধি এবং সংসদীয় কূটনীতি জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরও জানান, জাতীয় সংসদে তরুণ সংসদ সদস্যদের সরব উপস্থিতিকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে আইপিইউ। এ ছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক বিভিন্ন সংসদীয় ফোরামের কার্যকর সমর্থন আদায়ের বিষয়েও প্রতিনিধিদলের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মক্কা প্যাক্টের ক্ষেত্রে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করবে সরকার: শামা ওবায়েদ

বিস্তারিত কমেন্টে