মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৫৮:৩৬

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা মামলায় আ.লীগ নেতা রনজিত বকশি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১২
শেয়ার: mail
গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা মামলায় আ.লীগ নেতা রনজিত বকশি গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের জেলা সহ-সভাপতি রনজিত বকশি সূর্যকে (৬৮) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৩১ আগস্ট) রাতে গাইবান্ধা শহরের ভি-এইচ রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রনজিত বকশি সূর্য গাইবান্ধা সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার মৃত রবীন্দ্র বকশির ছেলে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাঁকে আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুত্তালিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহরের ভি-এইচ রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য তাঁকে গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে জেলা বিএনপি কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের সুনির্দিষ্ট মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আরও একাধিক মামলা রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

গাইবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা মামলায় আ.লীগ নেতা রনজিত বকশি গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে