সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৪:১০

আদাবরে বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ২:৫৬
শেয়ার: mail
আদাবরে বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্থানীয় বিএনপি নেতা ইসহাক জোমাদ্দারকে গুলি করে হত্যার মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

আজ রোববার (৩০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিংহ তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, নিহত ইসহাক জোমাদ্দার (৫০) ছিলেন আদাবর থানা এলাকার ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক। ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে আদাবর থানার শ্যামলী ক্লাব মাঠের বিপরীত পাশে আন্দোলন চলাকালে তিনি গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় দায়ের করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হয়।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নির্দেশে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানো হয় এবং এতে ইসহাক নিহত হন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এবং আসামি জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে যাওয়া রোধ করতে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ব্যারিস্টার শাহজাহান ওমরের বিরুদ্ধে রাজধানীর নিউমার্কেট থানা ও ঝালকাঠির রাজাপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা, দুর্নীতি ও বিস্ফোরক মামলা বিচারাধীন রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

আদাবরে বিএনপি নেতা হত্যা মামলায় সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে