সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:০৯:১৫

স্থানীয় সরকার নির্বাচন: আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করছে ইসি

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:০৭
শেয়ার: mail
স্থানীয় সরকার নির্বাচন: আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করছে ইসি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আজ সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে রবিবার নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

ইসি সূত্র জানায়, গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। সে সময় ইসি সচিব আখতার আহমেদ জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নতুন করে ৩ লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার যুক্ত হয়েছেন।

নতুন ভোটারদের যুক্ত করার পর দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জনে। তবে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল বা সময়সূচি পেছানো হলে নতুন ভোটার নিবন্ধনের সুযোগ আরও বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে তাঁদের সম্পূরক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

ইসির সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ তথ্যানুযায়ী, দেশে মোট ভোটার রয়েছেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১ হাজার ২৪৩ জন।

নির্বাচন কমিশন আরও জানিয়েছে, আগামী নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বর মাস থেকে ধাপে ধাপে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

স্থানীয় সরকার নির্বাচন: আজ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করছে ইসি

বিস্তারিত কমেন্টে