ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আস মুহাম্মদ। গত ২৮ আগস্ট দুপুরে ভারতের উত্তরাখণ্ডের সহসপুর এলাকায় দেহরাদুন-পাঁওটা সাহেব জাতীয় সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, আস মুহাম্মদ জাতীয় সড়কে তার নতুন স্পোর্টস বাইকটি চালিয়ে হিমাচল প্রদেশের পাঁওটা সাহেবের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার দিন সকালেই দেহরাদুন থেকে মোটরসাইকেলটি কিনেছিলেন তিনি।
এ ঘটনায় সহসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ রাওয়াত জানান, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন আস মুহাম্মদ। পরবর্তীতে আঘাতের তীব্রতা বেড়ে যাওয়ায় তার মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, আস মুহাম্মদ বিভিন্ন ব্র্যান্ডের দামি স্পোর্টস বাইক নিয়ে মোটোভ্লগ তৈরি করতেন এবং নিয়মিত সেসব কনটেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করতেন।
kalprakash.com/IM