রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:৫০:৫৬

শুটিং শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১:৩১
শেয়ার: mail
শুটিং শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটকের শুটিং শেষ করে শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান তিনি। তবে অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।

লাইভে তাসনুভা তিশা জানান, শ্রীমঙ্গলে একটি নাটকের শুটিং শেষ করে গাড়িতে করে ঢাকার উদ্দেশে ফিরছিলেন তিনি ও তাঁর সহকর্মীরা। পথে ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছাকাছি পৌঁছালে একটি দ্রুতগতির পিকআপ তাঁদের গাড়িতে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরবর্তীতে মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নিয়ে সেটিকে আটক করা সম্ভব হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশও উপস্থিত হয়।

ফেসবুক লাইভে দুর্ঘটনার রোমহর্ষক অভিজ্ঞতার কথা জানিয়ে তাসনুভা তিশা বলেন, ঘটনাটি বেশ গুরুতর ছিল। সৃষ্টিকর্তার কৃপায় অল্পের জন্য তাঁরা বড় ধরনের কোনো বিপদ বা শারীরিক ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন।

তবে দুর্ঘটনার পর অভিনেত্রীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। ফলে গাড়িতে থাকা অন্য কেউ সামান্য আঘাত পেয়েছেন কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। শুটিং শেষে ফেরার পথে দুর্ঘটনার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিনেত্রীর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ তৈরি হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

শুটিং শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

বিস্তারিত কমেন্টে