রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:০৮:২৬

‘ফুলের বিয়ে’ নাটক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু তাসরিন রশনির

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৬:৪০
শেয়ার: mail
‘ফুলের বিয়ে’ নাটক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু তাসরিন রশনির

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

এ প্রজন্মের পরিচিত ফ্যাশন, লাইফস্টাইল ও ফিটনেস কনটেন্ট ক্রিয়েটর এবং মডেল তাসরিন ইসলাম রশনি এবার অভিনয়ে নতুন পরিচয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। প্রথমবারের মতো নাটকে অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত এই অভিষেক নাটকটির নাম ‘ফুলের বিয়ে’। নাটকটি পরিচালনা করেছেন নির্মাতা রুবেল আনুশ।

‘মিস এভারগ্রিন বাংলাদেশ’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন তাসরিন ইসলাম রশনি। এরপর ফ্যাশন মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করে পরিচিতি পান তিনি। বর্তমানে তিনি ফটোশুট ও মিউজিক ভিডিওতেও নিয়মিত কাজ করছেন।

‘ফুলের বিয়ে’ নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাসরিন ইসলাম রশনিকে। নাটকটিতে তাঁর সঙ্গে আরও অভিনয় করেছেন অনিন্দিতা মিমি ও জুনায়েদ বোগদাদী। এসকে মিডিয়া পিআর প্রযোজিত নাটকটির দৃশ্যধারণ সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে।

প্রথমবার নাটকে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তাসরিন ইসলাম রশনি বলেন, ‘প্রথমবারের মতো নাটকে অভিনয় করলাম। কাজের সার্বিক অভিজ্ঞতা ভীষণ ভালো ছিল। কাজটি খুব চমৎকার হয়েছে। আমার ইচ্ছা মডেলিং ও অভিনয়—উভয় মাধ্যমেই নিয়মিত কাজ করে যাওয়া। ইতোমধ্যে নতুন কিছু কাজ নিয়েও কথাবার্তা চলছে। ভালো কাজের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই।’

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, ‘ফ্যাশন মডেলিং নিয়ে আমার লক্ষ্য আন্তর্জাতিক পর্যায়ে নিজের পরিচিতি বাড়ানো। আমি চাই বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বিশ্বমানের মঞ্চে সুন্দরভাবে তুলে ধরতে। পাশাপাশি ভালো গল্প ও চরিত্র পেলে নিয়মিত অভিনয়েও সময় দিতে প্রস্তুত আছি।’

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

‘ফুলের বিয়ে’ নাটক দিয়ে অভিনয়ে যাত্রা শুরু তাসরিন রশনির

বিস্তারিত কমেন্টে