রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:০৭:০৭

বিয়ের সঠিক ও আদর্শ বয়স কোনটি? গণিত ও সমাজবিজ্ঞান যা বলছে

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৬:৩৩
শেয়ার: mail
বিয়ের সঠিক ও আদর্শ বয়স কোনটি? গণিত ও সমাজবিজ্ঞান যা বলছে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বছরের শেষ দিক এলেই চারদিকে বিয়ের ধুম পড়ে যায়, তাই এই সময়টাকে বলা হয় বিয়ের মৌসুম। প্রতি বছর লাখ লাখ মানুষ নতুন জীবনের স্বপ্ন নিয়ে এই সামাজিক ও পারিবারিক বন্ধনে আবদ্ধ হন। জীবনে চলার পথ আরও সহজ, সুন্দর ও গোছানো হয়ে ওঠে যখন পাশে থাকেন একজন উপযুক্ত জীবনসঙ্গী।

তবে একটি প্রশ্ন প্রায়ই সবার মনে আসে—বিয়ের জন্য সবচেয়ে উপযুক্ত বা পারফেক্ট বয়স কোনটি? বিয়ের আদর্শ বয়স নিয়ে নানা মত ও বিতর্ক থাকলেও সাম্প্রতিক কিছু গবেষণায় উঠে এসেছে চমৎকার কিছু তথ্য।

গণিতবিদ টম গ্রিফিথস এবং ব্রায়ান ক্রিশ্চিয়ান তাঁদের ‘অ্যালগোরিদমস টু লিভ বাই: দ্য কম্পিউটার সায়েন্স অব হিউম্যান ডিসিশনস’ বইয়ে একটি বিশেষ গাণিতিক ফর্মুলা তুলে ধরেছেন। তাঁদের এই ‘৩৭ শতাংশ সূত্র’ (37% Rule) অনুযায়ী দেখা গেছে, ২৬ বছর বয়সে বিয়ে করলে সেই সম্পর্ক সবচেয়ে বেশি সফল ও টেকসই হওয়ার সম্ভাবনা থাকে।

গবেষকদের যুক্তি হলো—কোনো ব্যক্তি যদি ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে বিয়ে করার লক্ষ্য নির্ধারণ করেন, তবে সেই ২২ বছর সময়সীমার প্রথম ৩৭ শতাংশ (প্রায় ৮ বছর) পার হওয়ার পর সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে বিজ্ঞানসম্মত। সেই হিসাবে ১৮-এর সঙ্গে ৮ বছর যোগ করে ২৬ বছরকে উপযুক্ত সময় বলা হয়েছে। তাঁদের মতে, ২৬ বছরের আগে অপরিপক্ব অবস্থায় বিয়ে করলে বোঝাপড়ার অভাবে দাম্পত্য জীবনে কলহের ঝুঁকি তুলনামূলক বেশি থাকে। তবে অনেকের মতে, ২০ থেকে ২৮ বছর বয়সের মধ্যে মানুষের পছন্দ-অপছন্দ ও ব্যক্তিত্বে নানা পরিবর্তন ঘটতে পারে।

এদিকে সমাজবিজ্ঞানীদের অন্য এক গবেষণায় দাবি করা হয়েছে, ২৮ থেকে ৩২ বছর বয়স হলো বিয়ের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। যুক্তরাষ্ট্রের ইউটাহ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী নিকোলাস এইচ. ওলফিঙ্গারের গবেষণায় দেখা গেছে, যাঁরা ২৮ থেকে ৩২ বছর বয়সের মধ্যে বিয়ে বন্ধনে আবদ্ধ হন, তাঁদের ক্ষেত্রে বিবাহবিচ্ছেদের ঝুঁকি সবচেয়ে কম থাকে। তাঁর বিশ্লেষণে আরও উঠে এসেছে, ৩২ বছর বয়সের পর বিয়ের ক্ষেত্রে প্রতি বছর বিচ্ছেদের ঝুঁকি প্রায় ৫ শতাংশ হারে বৃদ্ধি পেতে থাকে।

বিশেষজ্ঞদের মতে, পরিসংখ্যান ও ফর্মুলা যা-ই বলুক না কেন—বিয়ের প্রকৃত সফলতা নির্ভর করে দুজনের মানসিক পরিপক্বতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আর্থিক স্থিতিশীলতা এবং বোঝাপড়ার ওপর।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বিয়ের সঠিক ও আদর্শ বয়স কোনটি? গণিত ও সমাজবিজ্ঞান যা বলছে

বিস্তারিত কমেন্টে