রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:২০:০৬
শিরোনাম
● শেখ হাসিনা থেকে বেগম খালেদা জিয়া হল, এক দশকেও অসমাপ্ত নির্মাণকাজ ● শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর ● সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলার চার্জশিট গ্রহণ ● মারা গেছেন চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান ● আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● ইরানি নেতাদের হত্যা বন্ধ করতে হবে: ট্রাম্প ● বঙ্গোপসাগরে শক্তি বাড়ছে নিম্নচাপের, কাল ঘূর্ণিঝড়ের শঙ্কা ● অপ্রয়োজনীয় ব্যয়ে লাগাম টানছে সরকার, বললেন প্রধানমন্ত্রী ● ফ্রান্সে বিক্ষোভে উত্তাল, গ্রেপ্তার প্রায় ১ হাজার ● পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত ● শেখ হাসিনা থেকে বেগম খালেদা জিয়া হল, এক দশকেও অসমাপ্ত নির্মাণকাজ ● শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর ● সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলার চার্জশিট গ্রহণ ● মারা গেছেন চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান ● আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● ইরানি নেতাদের হত্যা বন্ধ করতে হবে: ট্রাম্প ● বঙ্গোপসাগরে শক্তি বাড়ছে নিম্নচাপের, কাল ঘূর্ণিঝড়ের শঙ্কা ● অপ্রয়োজনীয় ব্যয়ে লাগাম টানছে সরকার, বললেন প্রধানমন্ত্রী ● ফ্রান্সে বিক্ষোভে উত্তাল, গ্রেপ্তার প্রায় ১ হাজার ● পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত

আজ শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:৪৬
শেয়ার: mail
আজ শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন

পরিবারের গুরুত্বপূর্ণ একজন মানুষ শাশুড়ি। কখনো মায়ের মতো স্নেহে, কখনো বন্ধুর মতো সহযোগিতায় তিনি পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান। তাঁর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ।

আজ রোববার (২৫ অক্টোবর) জাতীয় শাশুড়ি দিবস। প্রতি বছর অক্টোবরের চতুর্থ রোববার দিবসটি পালন করা হয়। শাশুড়ির সঙ্গে সম্পর্কের ইতিবাচক দিকগুলো উদ্‌যাপন এবং পরিবারে তাঁর অবদানকে স্বীকৃতি দেওয়াই দিবসটির মূল উদ্দেশ্য।

শাশুড়ির সঙ্গে সম্পর্কের সমীকরণ সবার ক্ষেত্রে এক রকম নয়। কারও সম্পর্ক মধুর ও আন্তরিক, আবার কারও ক্ষেত্রে নানা বিষয়ে মতপার্থক্য কিংবা টানাপোড়েন থাকে। তবে অনেক শাশুড়িই পরিবারের সুখ-দুঃখে পাশে থাকেন, নতুন সদস্যদের আপন করে নেন এবং কঠিন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

দিবসটি সেই ভালোবাসা ও অবদানের কথা স্মরণ করার একটি উপলক্ষ। এ দিনে শাশুড়ির খোঁজখবর নেওয়া, ফোন করে কথা বলা, একসঙ্গে সময় কাটানো কিংবা ছোট্ট কোনো উপহার দিয়ে তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করা যেতে পারে।

‘ডেজ অব দ্য ইয়ার’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে দিবসটি পালনের কথা উল্লেখ রয়েছে।

পরিবারের বন্ধন দৃঢ় করতে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার বিকল্প নেই। তাই জাতীয় শাশুড়ি দিবস হতে পারে সম্পর্কের দূরত্ব কমিয়ে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি সুন্দর উপলক্ষ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

আজ শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন

বিস্তারিত কমেন্টে