রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:২০:৪৫
শিরোনাম
● শেখ হাসিনা থেকে বেগম খালেদা জিয়া হল, এক দশকেও অসমাপ্ত নির্মাণকাজ ● শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর ● সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলার চার্জশিট গ্রহণ ● মারা গেছেন চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান ● আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● ইরানি নেতাদের হত্যা বন্ধ করতে হবে: ট্রাম্প ● বঙ্গোপসাগরে শক্তি বাড়ছে নিম্নচাপের, কাল ঘূর্ণিঝড়ের শঙ্কা ● অপ্রয়োজনীয় ব্যয়ে লাগাম টানছে সরকার, বললেন প্রধানমন্ত্রী ● ফ্রান্সে বিক্ষোভে উত্তাল, গ্রেপ্তার প্রায় ১ হাজার ● পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত ● শেখ হাসিনা থেকে বেগম খালেদা জিয়া হল, এক দশকেও অসমাপ্ত নির্মাণকাজ ● শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর ● সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলার চার্জশিট গ্রহণ ● মারা গেছেন চলচ্চিত্র পরিচালক বি এইচ নিশান ● আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে ● ইরানি নেতাদের হত্যা বন্ধ করতে হবে: ট্রাম্প ● বঙ্গোপসাগরে শক্তি বাড়ছে নিম্নচাপের, কাল ঘূর্ণিঝড়ের শঙ্কা ● অপ্রয়োজনীয় ব্যয়ে লাগাম টানছে সরকার, বললেন প্রধানমন্ত্রী ● ফ্রান্সে বিক্ষোভে উত্তাল, গ্রেপ্তার প্রায় ১ হাজার ● পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত

পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১:৫২
শেয়ার: mail
পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত

কার্তিকের কনকনে কুয়াশা আর হিমেল হাওয়া জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা।

রোববার (২৫ অক্টোবর) ভোরে উত্তরের এই জনপদে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা এ অঞ্চলে শীতের স্পষ্ট বার্তা দিচ্ছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, রোববার ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি। অর্থাৎ দিনের বেলা তপ্ত রোদ থাকলেও মধ্যরাতের পর থেকেই আবহাওয়া পাল্টে যাচ্ছে। দ্রুত তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবনে শীতের আমেজ অনুভূত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এখন আর রাতে ফ্যান চালানো যাচ্ছে না। মধ্যরাতের পর হালকা কাঁথা কিংবা পাতলা কম্বল শরীরে জড়াতে হচ্ছে। ভোরের আকাশে মেঘের বদলে এখন কুয়াশার ওড়াউড়ি আর ঘাসের ডগায় মুক্তার মতো জমে থাকা শিশিরবিন্দু জানান দিচ্ছে, শীত খুব কাছেই।

ভোরে উত্তরের যে হিমেল হাওয়া বইছে, তা শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে। কুয়াশাচ্ছন্ন সকালে পাথর শ্রমিকদের হালকা গরম কাপড় গায়ে দিয়ে নদীতে নামতে দেখা গেছে। চা শ্রমিকেরা শিশিরভেজা পাতায় হাত রাখছেন শীতের পরশ নিয়ে। খেটে খাওয়া মানুষের প্রস্তুতিও শুরু হয়েছে আগেভাগেই।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, মৌসুমি বায়ুর নিষ্ক্রিয়তার কারণে এ অঞ্চলে শীতের আবহ তৈরি হয়েছে। ভোরে কুয়াশা দেখা দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাচ্ছে। আজ তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রিতে নেমেছে। এখন থেকে তাপমাত্রা ক্রমান্বয়ে আরও কমবে, যা মূলত শীতের বার্তা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

পঞ্চগড়ে কড়া নাড়ছে শীত

বিস্তারিত কমেন্টে