রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ | ৯ কার্তিক, ১৪৩৩ | ১৩ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:১৯:১০
শিরোনাম
● সিঙ্গাপুর-কাতার থেকে ৬ কার্গো এলএনজি কিনছে সরকার ● চব্বিশের তিন মামলায় ফ্যাসিস্ট হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ● মোটরসাইকেলে সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় ১৫ নভেম্বর ● ইবিতে বিনা নোটিশে ফাইনাল পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের ক্ষোভ ● নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় এক বৃদ্ধা নিহত, ট্রাকচালক আটক ● নারায়ণগঞ্জে স্বামীর ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● ইবিতে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্তদের আইন অনুষদের সংবর্ধনা ● কুড়িগ্রামের রাজিবপুরে ইউপি চেয়ারম্যানের মৃত্যু নিয়ে রহস্য: হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ● শেখ হাসিনা থেকে বেগম খালেদা জিয়া হল, এক দশকেও অসমাপ্ত নির্মাণকাজ ● শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর ● সিঙ্গাপুর-কাতার থেকে ৬ কার্গো এলএনজি কিনছে সরকার ● চব্বিশের তিন মামলায় ফ্যাসিস্ট হাসিনাসহ ১১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ● মোটরসাইকেলে সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় ১৫ নভেম্বর ● ইবিতে বিনা নোটিশে ফাইনাল পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের ক্ষোভ ● নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় এক বৃদ্ধা নিহত, ট্রাকচালক আটক ● নারায়ণগঞ্জে স্বামীর ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ● ইবিতে সিভিল জজ হিসেবে সুপারিশপ্রাপ্তদের আইন অনুষদের সংবর্ধনা ● কুড়িগ্রামের রাজিবপুরে ইউপি চেয়ারম্যানের মৃত্যু নিয়ে রহস্য: হত্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ● শেখ হাসিনা থেকে বেগম খালেদা জিয়া হল, এক দশকেও অসমাপ্ত নির্মাণকাজ ● শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

বোদায় সড়কের কাজ নিয়ে অভিযোগ, দেড় লাখ টাকাসহ এলজিইডির প্রকৌশলী পুলিশ হেফাজতে

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১১:১৩
শেয়ার: mail
বোদায় সড়কের কাজ নিয়ে অভিযোগ, দেড় লাখ টাকাসহ এলজিইডির প্রকৌশলী পুলিশ হেফাজতে

পঞ্চগড়ের বোদা উপজেলায় সড়ক নির্মাণকাজের মান নিয়ে স্থানীয়দের অভিযোগের মধ্যে দেড় লাখ টাকা সঙ্গে থাকা অবস্থায় এলজিইডির এক উপসহকারী প্রকৌশলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার সাকোয়া ইউনিয়নের গিদালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ হেফাজতে নেওয়া ওই প্রকৌশলীর নাম নূরই আকরাম। তিনি বোদা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) কর্মরত।

স্থানীয়দের অভিযোগ, সাকোয়া-নয়াদীঘি ভায়া বোয়ালমারী সড়কের নির্মাণকাজের মান নিয়ে তাঁরা অসন্তুষ্ট। কাজের বরাদ্দ ও সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চাইলে প্রকৌশলীর সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তাঁর ব্যাগ থেকে এক লাখ টাকা এবং পকেট থেকে আরও ৫০ হাজার টাকা পাওয়া যায়। এরপর তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

তবে প্রকৌশলী নূরই আকরাম দাবি করেছেন, টাকাগুলো তাঁর ব্যক্তিগত। নিজস্ব কাজে ব্যবহারের জন্য তিনি সেগুলো সঙ্গে রেখেছিলেন।

এ বিষয়ে বোদা উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে সড়ক নির্মাণকাজের মান নিয়ে ওঠা অভিযোগ এবং উদ্ধার হওয়া টাকার উৎস সম্পর্কে তদন্তের ফলাফল এখনো জানা যায়নি।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বোদায় সড়কের কাজ নিয়ে অভিযোগ, দেড় লাখ টাকাসহ এলজিইডির প্রকৌশলী পুলিশ হেফাজতে

বিস্তারিত কমেন্টে