বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৩৯:০৫

নেপালের আকস্মিক বন্যার কবলে তাসরিফ খান

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:১২
শেয়ার: mail
নেপালের আকস্মিক বন্যার কবলে তাসরিফ খান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নেপালে ঘটে যাওয়া ভয়াবহ আকস্মিক বন্যার মধ্যে আটকা পড়লেও সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন জনপ্রিয় ব্যান্ড ‘কুঁড়েঘর’-এর প্রধান ভোকাল তাসরিফ খান ও তাঁর দলের সদস্যরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের এই স্বস্তির খবর নিশ্চিত করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তাসরিফ লেখেন, ‘আমরা নেপালেই আছি এবং আল্লাহর অশেষ রহমতে এখন পর্যন্ত নিরাপদ আছি। নেপালের উত্তরাঞ্চলের রাসুয়া জেলায় আকস্মিক বন্যায় বহু পর্যটক নিখোঁজ এবং হতাহতের ঘটনা ঘটেছে।’

নেপালের দুর্যোগপূর্ণ পরিস্থিতির খবর আন্তর্জাতিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষী তাঁর সঙ্গে যোগাযোগ করতে থাকেন। তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে এই তরুণ শিল্পী লেখেন, ‘দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও বিপদগ্রস্ত সকল মানুষের জন্য মন থেকে দোয়া করছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং বিপদগ্রস্ত মানুষদের দ্রুত নিরাপদে ফিরিয়ে আনুন।’ একই সঙ্গে নিজের ও ব্যান্ড সদস্যদের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ অপর এক পোস্টে তাসরিফ উল্লেখ করেন, স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে নিহতের সংখ্যা ইতোমধ্যে শতাধিক ছাড়িয়ে গেছে।

হিমালয়ের একটি নদীতে কাদা ও পাথরের বিশাল স্তূপ ধসে পড়ে নদীর প্রবাহ আটকে যাওয়ার পর গত বুধবার আকস্মিক বন্যায় দুর্গম অঞ্চলের বিস্তীর্ণ জনপদ প্লাবিত হয়। এই দুর্যোগে নেপাল ও চীনের তিব্বত মিলিয়ে প্রায় দেড় হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে প্রায় ৮০০ জন বিদেশি পর্যটক ও নাগরিক।

নেপালের পুলিশ ও পর্যটন কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে নিখোঁজ ৮২৬ জনের মধ্যে প্রায় ৫০০ জন বিদেশি। দুই ডজনেরও বেশি দেশের নাগরিকদের মধ্যে ভারতের ১৭৭ জন, যুক্তরাষ্ট্রের ৬৩ জন, অস্ট্রেলিয়ার ৩৪ জন, যুক্তরাজ্যের ৩৩ জন এবং কানাডার ২৫ জন নাগরিক রয়েছেন। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, তিব্বতের গিয়রং কাউন্টিতে নিখোঁজ ৫৫৮ জনের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক এবং সেখানে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নেপালের আকস্মিক বন্যার কবলে তাসরিফ খান

বিস্তারিত কমেন্টে