বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৪০:০৩

বঙ্গোপসাগরে সক্রিয় লঘুচাপ: ঢাকাসহ সারাদেশে ১০ দিন বৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:০২
শেয়ার: mail
বঙ্গোপসাগরে সক্রিয় লঘুচাপ: ঢাকাসহ সারাদেশে ১০ দিন বৃষ্টির পূর্বাভাস

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হওয়ায় উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে। এই মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ১০ দিন রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

পরবর্তী দিনগুলোতেও একই ধারা অব্যাহত থাকবে। শুক্রবার থেকে শনিবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এরপর শনিবার থেকে সোমবার (২৯-৩১ আগস্ট) পর্যন্ত দেশের আটটি বিভাগেই (রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) অস্থায়ী ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির ব্যাপ্তি বাড়তে পারে। কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং সারা দেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, বৃষ্টিপাতের এই ধারা পরবর্তী আরও পাঁচ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বঙ্গোপসাগরে সক্রিয় লঘুচাপ: ঢাকাসহ সারাদেশে ১০ দিন বৃষ্টির পূর্বাভাস

বিস্তারিত কমেন্টে