রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৭:১১

৯ সেপ্টেম্বর অ্যাপলের বিশেষ ইভেন্ট: আসতে পারে ফোল্ডেবল আইফোন

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৬:২২
শেয়ার: mail
৯ সেপ্টেম্বর অ্যাপলের বিশেষ ইভেন্ট: আসতে পারে ফোল্ডেবল আইফোন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নতুন আইফোনসহ বেশ কয়েকটি চমকপ্রদ প্রযুক্তিপণ্য উন্মোচনের লক্ষ্যে আগামী ৯ সেপ্টেম্বর বিশেষ ইভেন্টের আয়োজন করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় অবস্থিত অ্যাপল পার্ক ক্যাম্পাসে জমকালো এ আয়োজন অনুষ্ঠিত হবে। এবারের অনুষ্ঠানের অফিসিয়াল ট্যাগলাইন রাখা হয়েছে ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’।

অ্যাপলের জন্য এবারের আয়োজনটি বিশেষ তাৎপর্য বহন করছে। কারণ, ২০১১ সাল থেকে দীর্ঘ দেড় দশক প্রতিষ্ঠানটির সফল নেতৃত্ব দিয়ে আসা টিম কুকের স্থলাভিষিক্ত হয়ে আগামী ১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন জন টার্নাস। ফলে টার্নাসের নেতৃত্বে এটিই হতে যাচ্ছে অ্যাপলের প্রথম কোনো পণ্য উন্মোচন অনুষ্ঠান।

প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, অনুষ্ঠানে আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচন করা হতে পারে। ফাঁস হওয়া বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, নতুন এ মডেল দুটিতে বড় কোনো নকশাগত পরিবর্তনের বদলে অভ্যন্তরীণ পারফরম্যান্স ও ক্যামেরা ফিচারে ধারাবাহিক আপগ্রেড দেখা যেতে পারে। তবে স্ট্যান্ডার্ড আইফোন ১৮ মডেলটি এবার উন্মোচন না করে আগামী বছর বাজারে আনার পরিকল্পনা রয়েছে বলে একাধিক প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে।

এবারের আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে অ্যাপলের বহুল প্রতীক্ষিত ‘ফোল্ডেবল আইফোন’। স্যামসাংসহ প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই ভাঁজযোগ্য স্মার্টফোনের বাজারে আধিপত্য বিস্তার করলেও অ্যাপল এখনো প্রচলিত নকশাতেই সীমাবদ্ধ রয়েছে। ফলে এবার যদি সত্যিই ফোল্ডেবল আইফোন উন্মোচিত হয়, তবে সেটিই হবে প্রযুক্তিপ্রেমীদের জন্য সবচেয়ে বড় চমক।

আইফোনের পাশাপাশি এ অনুষ্ঠানে অ্যাপল ওয়াচ সিরিজ ১২ এবং একটি নতুন প্রজন্মের অ্যাপল ওয়াচ আল্ট্রা উন্মোচন করা হতে পারে। এর পাশাপাশি নতুন কিছু স্মার্ট-হোম ডিভাইসের ঘোষণাও আসতে পারে।

এ ছাড়া অনুষ্ঠানে অ্যাপলের পরবর্তী প্রজন্মের অপারেটিং সিস্টেমগুলোর আনুষ্ঠানিক রিলিজের তারিখ ঘোষণা করার সম্ভাবনা রয়েছে; যার মধ্যে রয়েছে আইওএস ২৭, আইপ্যাডওএস ২৭ এবং ম্যাকওএস গোল্ডেন গেট।

সব মিলিয়ে নতুন সিইওর অভিষেক এবং ফোল্ডেবল ডিভাইসের আগমনের সম্ভাবনায় ৯ সেপ্টেম্বরের আয়োজনটি অ্যাপলের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

৯ সেপ্টেম্বর অ্যাপলের বিশেষ ইভেন্ট: আসতে পারে ফোল্ডেবল আইফোন

বিস্তারিত কমেন্টে