রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:০১:২১

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ঊষা’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৫:৩৮
শেয়ার: mail
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ঊষা’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলাভিত্তিক শিক্ষার্থীদের সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঊষা) ইবি শাখার উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনটির সভাপতি নিলয় অধিকারীর সভাপতিত্বে এবং গাজী মেজবাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. শরীফ আল-রেজা। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি ছিলেন অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক মিন্টু কুমার বিষ্ণু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল লতিফ, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. মোহাম্মদ শিবলী এবং শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক সাখাওয়াত হোসেন।

সভাপতির বক্তব্যে নিলয় অধিকারী বলেন, ‘স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মূলত পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। এসব সংগঠনের মাধ্যমেই শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকশিত হয় এবং সিনিয়র-জুনিয়রদের মধ্যে আন্তরিক সম্পর্ক ও নেটওয়ার্কিং তৈরি হয়।’ তিনি আরও বলেন, ‘ঊষা কালীগঞ্জের পাবলিকিয়ানদের অন্যতম প্রধান একটি প্ল্যাটফর্ম। প্রত্যাশা করি, যারা আজ বিদায় নিচ্ছে তারা ভবিষ্যতে সফলতার শীর্ষে পৌঁছাবে এবং নবীনদের মধ্য থেকেও দক্ষ নেতৃত্ব গড়ে উঠবে। মেধা ও দক্ষতার বিকাশ ঘটিয়ে আগামীর কালীগঞ্জকে আরও আলোকিত করতে হবে।’

উল্লেখ্য, ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ঊষা) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। বর্তমানে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ঊষার ৩৮টি শাখা কমিটি এবং একটি কেন্দ্রীয় কমিটি সক্রিয় রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘ঊষা’র নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে