শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৬ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ১০:১৭:৫৭
শিরোনাম
● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২ ● মনোহরদীতে আল নূর বেকারিকে ১ লাখ টাকা জরিমানা ● লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী ● মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ২ ● মনোহরদীতে আল নূর বেকারিকে ১ লাখ টাকা জরিমানা ● লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী ● মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার

সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৫:৫৪
শেয়ার: mail
সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি

সৌদি আরবের পবিত্র মক্কা প্রদেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের প্রেক্ষাপটে সর্বোচ্চ সতর্কতা হিসেবে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর।

বুধবার (২৬ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সৌদি সিভিল ডিফেন্সের প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, মক্কা ও আশপাশের এলাকায় চরম প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা রয়েছে। সংস্থাটি স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে জলাবদ্ধ এলাকা, পাহাড়ি উপত্যকা ও বাঁধের কাছাকাছি যাওয়া থেকে বিরত থাকতে এবং কর্তৃপক্ষের দেওয়া সমস্ত নিরাপত্তা নির্দেশিকা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সৌদি আরবের আবহাওয়া কেন্দ্রের মানদণ্ড অনুযায়ী, লাল সতর্কতা বা রেড অ্যালার্ট হলো সর্বোচ্চ স্তরের সতর্কবার্তা, যা চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কায় জারি করা হয়। মক্কা প্রদেশে গত কয়েক দিন ধরেই আবহাওয়া বেশ অস্থির রয়েছে এবং বিভিন্ন মাত্রায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

এর আগে গত ২১ আগস্ট আল-আরদিয়াত ও আল-কুনফুদাহ অঞ্চলে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি, তীব্র বজ্রপাত এবং আকস্মিক বন্যার ঝুঁকিসহ ভারী বর্ষণের পূর্বসতর্কবার্তা জারি করেছিল দেশটির আবহাওয়া বিভাগ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

সৌদি আরবের মক্কা প্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস, সর্বোচ্চ ‘রেড অ্যালার্ট’ জারি

বিস্তারিত কমেন্টে