রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৩১:৫৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি ২০২৭

জবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৬:২৪
শেয়ার: mail
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি ২০২৭

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বহুল প্রতীক্ষিত দ্বিতীয় সমাবর্তনের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জানুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

রোববার (২৩ আগস্ট) তিনি এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, প্রতিষ্ঠার প্রায় ১৫ বছর পর ২০২০ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হয়। পুরান ঢাকার ধূপখোলা মাঠে আয়োজিত ওই সমাবর্তনে ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত মোট ১২টি ব্যাচের গ্র্যাজুয়েটরা অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় সমাবর্তনের উদ্যোগ নেওয়া হলেও তা নানা কারণে বাস্তবায়িত হতে পারেনি। ২০২৩ সালের মার্চে প্রায় ১৪ হাজার শিক্ষার্থীকে নিয়ে দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নেওয়া হলেও তৎকালীন চ্যান্সেলরের মেয়াদ শেষ হওয়ায় নির্ধারিত সমাবর্তন স্থগিত হয়ে যায়।

এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সমাবর্তনের নতুন তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি। অবশেষে সকল অনিশ্চয়তা কাটিয়ে ২০২৭ সালের ৩০ জানুয়ারি দ্বিতীয় সমাবর্তন আয়োজনের চূড়ান্ত দিন নির্ধারণ করল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি ২০২৭

বিস্তারিত কমেন্টে