বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ | ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৮ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:০৭:১৮
শিরোনাম
● কুবির শিক্ষার্থী পরিবহন বাসে আগুন দেওয়ার চেষ্টা, আতঙ্কে আহত কয়েকজন ● দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী ● বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● ইবির সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নাজমুল, সম্পাদক মামুন ● সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণসহ পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ● শিশুদের কল্যাণ ও সুরক্ষায় বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের ● নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! বন্ড গার্ল হচ্ছেন কে? ● ‘মির্জাপুর’-এর পর নতুন আন্তর্জাতিক সিরিজে আলী ফজল ● প্রথমবার বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন ‘কেনদ্রিক’ ● চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর ● কুবির শিক্ষার্থী পরিবহন বাসে আগুন দেওয়ার চেষ্টা, আতঙ্কে আহত কয়েকজন ● দিল্লিতে বসে মানুষ হত্যার নির্দেশ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী ● বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ● ইবির সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি নাজমুল, সম্পাদক মামুন ● সাততলা বস্তির ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণসহ পুনর্বাসনের ঘোষণা ডিএনসিসি প্রশাসকের ● শিশুদের কল্যাণ ও সুরক্ষায় বাজেট বাড়ানোর আহ্বান মাহ্‌দী আমিনের ● নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন! বন্ড গার্ল হচ্ছেন কে? ● ‘মির্জাপুর’-এর পর নতুন আন্তর্জাতিক সিরিজে আলী ফজল ● প্রথমবার বাবা হলেন এনদ্রিক, ছেলের নাম রাখলেন ‘কেনদ্রিক’ ● চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন, উদ্বোধন ১৯ নভেম্বর

কুবির শিক্ষার্থী পরিবহন বাসে আগুন দেওয়ার চেষ্টা, আতঙ্কে আহত কয়েকজন

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ১১:৫৩
শেয়ার: mail
কুবির শিক্ষার্থী পরিবহন বাসে আগুন দেওয়ার চেষ্টা, আতঙ্কে আহত কয়েকজন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের পরিবহন বাসে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় আতঙ্কিত হয়ে বাস থেকে নামতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে বাসচালকের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে কুমিল্লার পুলিশ লাইন থেকে ক্যাম্পাসে ফেরার পথে বেলতলী বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

বাসে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাসটি বেলতলী বিশ্বরোড পার হওয়ার পর চারজন দুর্বৃত্ত বাস থামানোর সংকেত দেন। তাঁদের শিক্ষার্থী মনে করে চালক বাসের গতি কমালে দুর্বৃত্তরা একটি টায়ারে আগুন ধরিয়ে সেটি বাসের নিচে নিক্ষেপ করেন। এতে বাসের পেছনের দিকের একটি চাকায় আগুন জ্বলে ওঠে। তাৎক্ষণিকভাবে চালক বাসটি দ্রুত সামনে নিরাপদ দূরত্বে নিয়ে গেলে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। পরে শিক্ষার্থীরা দুর্বৃত্তদের ধাওয়া করলে তাঁরা পালিয়ে যান।

বাসে থাকা শিক্ষার্থী মো. রহমত আলী বলেন, ‘আমরা বাসে ছিলাম। হঠাৎ কয়েকজন বাস থামিয়ে বাসের নিচে আগুন দেওয়ার চেষ্টা করেন। তবে চালক মামা বাস দ্রুত সামনে নিয়ে যাওয়ায় আমরা বেঁচে যাই। আমরা চাই, দোষীদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।’

বাসচালক মো. শফিক বলেন, ‘আমরা বেলতলী পার হওয়ার পর দেখি, কয়েকজন আমাদের বাস থামান। এরপর টায়ারে আগুন দিয়ে বাসের নিচে নিক্ষেপ করেন। আমি সঙ্গে সঙ্গে বাস দ্রুত সামনে নিয়ে যাই। তা না হলে আজ অনেক ক্ষয়ক্ষতি হতে পারত।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাহমুদুল হাসান বলেন, ‘বেলতলী এলাকায় আমাদের একটি বাসে আগুন দেওয়া হয়। আমাদের শিক্ষার্থীরা সবাই সুস্থ আছেন। কেউ হতাহত হননি এবং আমাদের বাসেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে প্রশাসনের মাধ্যমে শাস্তির আওতায় আনার চেষ্টা করব।’

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কুবির শিক্ষার্থী পরিবহন বাসে আগুন দেওয়ার চেষ্টা, আতঙ্কে আহত কয়েকজন

বিস্তারিত কমেন্টে