বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ | ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৮ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৯:২১:৫৭
শিরোনাম
● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ডিসেম্বরে রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই সম্মিলন, চলছে নিবন্ধন

জাকিয়া সুলতানা জ্যোতি, রাবি প্রতিনিধি
জাকিয়া সুলতানা জ্যোতি, রাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ২:৪৭
শেয়ার: mail
ডিসেম্বরে রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই সম্মিলন, চলছে নিবন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে আগামী ১৯ ও ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অ্যালামনাই তৃতীয় সম্মিলন-২০২৬’। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই দিনব্যাপী এ সম্মিলনের আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বিভাগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান কলা অনুষদের ডিন অধ্যাপক ড. বেলাল হোসাইন। এ সময় বিভাগের সভাপতি অধ্যাপক ড. শফিকুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ সম্মিলনের আয়োজন করছে। আয়োজকদের প্রত্যাশা, এর মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে বিনিময়ের সুযোগ তৈরি হবে এবং একটি সুসংগঠিত অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে উঠবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিভাগের বিএ (অনার্স), এমএ, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী সাবেক শিক্ষার্থীরা নির্ধারিত ফি দিয়ে সম্মিলনে অংশ নিতে পারবেন। এ ছাড়া স্নাতক প্রথম বর্ষ থেকে স্নাতকোত্তর শেষ সেমিস্টার পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীরা সহযোগী সদস্য হিসেবে নিবন্ধন করতে পারবেন। পাশাপাশি অংশগ্রহণকারীদের স্বামী-স্ত্রী ও সন্তানরাও নিবন্ধনের মাধ্যমে সম্মিলনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সম্মিলনে সাধারণ সদস্যদের নিবন্ধন ফি ৩ হাজার টাকা, নতুন আজীবন সদস্যদের ৭ হাজার ৫০০ টাকা, পুরোনো আজীবন সদস্যদের ২ হাজার ৫০০ টাকা এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া অংশগ্রহণকারীদের স্বামী-স্ত্রী ও সন্তানদের প্রত্যেকের নিবন্ধন ফি ১ হাজার ৫০০ টাকা। তবে ২০২০ সালের সম্মিলনে নিবন্ধিত আজীবন ও সাধারণ জীবন সদস্যরা ৫০০ টাকা ছাড় পাবেন।

বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক শাখায় ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের হিসাবে নির্ধারিত ফি জমা দিয়ে অথবা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে।

সম্মিলনটি সফল করতে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছেন আয়োজকেরা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ডিসেম্বরে রাবির ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই সম্মিলন, চলছে নিবন্ধন

বিস্তারিত কমেন্টে