রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:১৭:০৮

রূপপুর প্রকল্পের কোয়ার্টার থেকে সেনাসদস্যের মরদেহ উদ্ধার

তোফাজ্জল হোসেন বাবু, পাবনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৩:২১
শেয়ার: mail
রূপপুর প্রকল্পের কোয়ার্টার থেকে সেনাসদস্যের মরদেহ উদ্ধার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সেনা ব্যারাকের সরকারি কোয়ার্টার থেকে সজীব মোল্লা (২৭) নামের এক সেনাসদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় পাকশী পেপার মিল এলাকার রূপপুর প্রকল্পের সেনা ব্যারাকের ‘স্নিগ্ধা’ ভবনের তৃতীয় তলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সজীব মোল্লা মানিকগঞ্জের ঘিওর উপজেলার চক দিয়াইল গ্রামের মজিদ মোল্লার ছেলে। তিনি প্রায় ৮ থেকে ৯ বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দায়িত্ব পালন শেষে সজীব তাঁর সরকারি কোয়ার্টারে ফিরে কক্ষের দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় দরজা না খোলায় সহকর্মীদের সন্দেহ হয়। একপর্যায়ে কক্ষের ভেতর তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। পরে তাঁকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়।

পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে পুলিশ তদন্ত শুরু করেছে।

রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রূপপুর প্রকল্পের কোয়ার্টার থেকে সেনাসদস্যের মরদেহ উদ্ধার

বিস্তারিত কমেন্টে