শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১২:৩৯:২৬

আগামী ২৯ আগস্ট পাবনা থেকে যাত্রা শুরু আন্তঃনগর সপ্তপদী এক্সপ্রেসের

পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৭:০৬
শেয়ার: mail
আগামী ২৯ আগস্ট পাবনা থেকে যাত্রা শুরু আন্তঃনগর সপ্তপদী এক্সপ্রেসের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনা থেকে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে আন্তঃনগর সপ্তপদী এক্সপ্রেস ট্রেন। সোমবার (১৭ আগস্ট) রাতে রেলওয়ে বিভাগের উচ্চপর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের এক কর্মকর্তা জানান, আগামী ২২ আগস্ট ট্রেনটির নতুন র‌্যাক ভারত থেকে দেশে আসবে। ট্রেনটি চালুর সম্ভাব্য তারিখ ধরা হয়েছে আগামী ২৯ আগস্ট।

জানা গেছে, ট্রেনটির নাম নিয়ে অনেকেই বিভ্রান্তির মধ্যে ছিলেন। কেউ পাবনা এক্সপ্রেস, কেউ ইছামতি এক্সপ্রেস, আবার কেউ চলনবিল এক্সপ্রেস নাম প্রস্তাব করলেও শেষ পর্যন্ত সপ্তপদী নামটি নির্ধারণ করা হয়।

সপ্তপদী নাম দেওয়ার বিষয়ে রেলওয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান, মহানায়িকা সুচিত্রা সেনের জন্মস্থান পাবনা। ১৯৬১ সালে উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত কালজয়ী রোমান্টিক সিনেমা সপ্তপদী-এর নাম থেকেই পাবনা থেকে নতুন চালু হতে যাওয়া আন্তঃনগর ট্রেনটির নামকরণ করা হয়েছে সপ্তপদী এক্সপ্রেস।

ট্রেনটিতে একটি এসি বাথ ও দুটি এসি চেয়ার কোচসহ মোট ১১টি বগি থাকবে। প্রতিদিন প্রায় ২ হাজার যাত্রী এই ট্রেনে ভ্রমণ করতে পারবেন।

তবে ট্রেনটির যাত্রার সময় ও গন্তব্যে পৌঁছানোর সময় এখনও নির্ধারণ করা হয়নি। ট্রেনটি পাবনা স্টেশন থেকে ছেড়ে টেবুনিয়া, মাজগ্রাম জংশন, ঈশ্বরদী জংশন, চাটমোহর, ভাঙ্গুড়া, উল্লাপাড়া, মনসুর আলী, টাঙ্গাইল ও ঢাকা স্টেশনে যাত্রাবিরতি করবে।

এদিকে, পাবনা থেকে প্রথমবারের মতো আন্তঃনগর ট্রেন চালু হওয়ার খবরে উচ্ছ্বসিত পাবনাবাসী। দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাওয়ায় আনন্দ-উল্লাস করছেন স্থানীয়রা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

আগামী ২৯ আগস্ট পাবনা থেকে যাত্রা শুরু আন্তঃনগর সপ্তপদী এক্সপ্রেসের

বিস্তারিত কমেন্টে