রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৫২:৫১

মদিনায় ওমরাহ যাত্রী ও পর্যটকদের জন্য চালু হলো ই-বাইক সেবা

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৩:৪০
শেয়ার: mail
মদিনায় ওমরাহ যাত্রী ও পর্যটকদের জন্য চালু হলো ই-বাইক সেবা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মদিনায় আগত ওমরাহ যাত্রী ও পর্যটকদের যাতায়াত আরও সহজ ও সাশ্রয়ী করতে চালু হয়েছে আধুনিক ই-বাইক সেবা। জনপ্রিয় ‘কেয়ারিম’ (Careem) অ্যাপের মাধ্যমে খুব সহজেই এই ডিজিটাল ও পরিবেশবান্ধব পরিবহন সুবিধা ব্যবহার করা যাচ্ছে। মসজিদে নববীর প্রতিটি গেটের কাছেই স্থাপন করা হয়েছে এই বাইকের ডকিং স্টেশন।

কেয়ারিম মূলত দুটি বিশেষ প্যাকেজে এই ই-বাইক সেবা দিচ্ছে। এর মধ্যে এক দিনের পাসের জন্য ২৫ সৌদি রিয়াল এবং তিন দিনের ‘জিয়ারাহ পাস’-এর জন্য ৩৯ রিয়াল খরচ পড়বে। তবে শর্ত অনুযায়ী, প্রতিবার বাইক ব্যবহারের ক্ষেত্রে ৩০ মিনিটের মধ্যে যেকোনো ডকিং স্টেশনে বাইকটি জমা দিতে হবে। ৩০ মিনিটের বেশি সময় ধরে বাইক ব্যবহার করলে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। তবে একটি বাইক জমা দেওয়ার পর তাৎক্ষণিকভাবে পুনরায় অন্য বাইক আনলক করে যাত্রা অব্যাহত রাখা যাবে।

এই ই-বাইক নেটওয়ার্কের মাধ্যমে ওমরাহ যাত্রী ও দর্শনার্থীরা এখন খুব সহজেই মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, মসজিদে গামামা, মসজিদে আবু বকর ও ঐতিহাসিক উহুদ পাহাড়সহ মদিনার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন। পূর্বে যেখানে অনেক দর্শনার্থীকে পায়ে হেঁটে বা হপ-অন হপ-অফ বাসে যাতায়াত করতে হতো, সেখানে এখন কেয়ারিম বাইক তাদের জন্য দ্রুত ও সাশ্রয়ী বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে।

ব্যবহারকারীরা কেয়ারিম অ্যাপের মাধ্যমে ব্যাটারির চার্জের অবস্থা দেখে নিয়ে কিউআর (QR) কোড স্ক্যান করে সহজেই বাইক আনলক করতে পারছেন। মদিনার পথে ওমরাহ যাত্রী ও পর্যটকদের জন্য এই আধুনিক উদ্যোগটি যাতায়াতের ভোগান্তি কমিয়ে তাদের ইবাদত ও দর্শনীয় স্থান পরিদর্শনের অভিজ্ঞতাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে।

সূত্র: পুবের কলম

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মদিনায় ওমরাহ যাত্রী ও পর্যটকদের জন্য চালু হলো ই-বাইক সেবা

বিস্তারিত কমেন্টে