রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৫১:৪৩

আইসিইউ থেকে বাসায় ফিরলেন অভিনেত্রী মেঘলা মুক্তা: ‘আমি লড়ছি, ফিরব’

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ৩:৪২
শেয়ার: mail
আইসিইউ থেকে বাসায় ফিরলেন অভিনেত্রী মেঘলা মুক্তা: ‘আমি লড়ছি, ফিরব’

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রায় মাসখানেক হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ ও মডেল-অভিনেত্রী মেঘলা মুক্তা। সেখানে তাঁকে দীর্ঘ ৯-১০ ঘণ্টার জটিল অস্ত্রোপচারের মুখোমুখি হতে হয়েছিল। দীর্ঘ চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও শারীরিক অসুস্থতা ও মুখের আঘাত নিয়ে এখনো কঠিন সময় পার করছেন তিনি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।

রোববার (২৩ আগস্ট) রাত ১২টা ৪৮ মিনিটে দেওয়া এক পোস্টে মেঘলা মুক্তা লেখেন, ‘হাসপাতাল থেকে বাসায় ফেরার পর বুঝতে পারছি, এই জার্নিটা আসলে অনেকটাই আমার একার। কোনো বন্ধু, কোনো কাজ, কোনো মিটিং কিছুই নেই। শুধু আমি, আমার রুম, টিভি, ফোন, আর মাঝে মাঝে পড়ার চেষ্টা।’

দুর্ঘটনায় তাঁর চেহারায় মারাত্মক ক্ষতি হয়েছে। অস্ত্রোপচারের পর মুখে সেলাই ও দাগ রয়ে গেছে, যা পুরোপুরি সারতে সময় লাগবে। সে কারণে অনেকে তাঁকে দাগ বা সেলাই নিয়ে কিছু না লেখার পরামর্শ দিয়েছিলেন।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অনেকে বলেছে, মুখের সেলাই, দাগ এসব কিছু লিখতে নেই। কিন্তু আমি কোনোদিন মানুষের কথায় নিজের গল্প লুকাইনি। যা সত্যি, তা সত্যিই। তাই আজ রাতের নীরবতায় শুধু এটুকু লিখে রাখলাম—আমি লড়ছি। আমি ফিরব।’

এর আগে গত ২৭ জুলাই এক পোস্টে ভাঙা মুঠোফোনের ছবি দিয়ে মেঘলা মুক্তা লিখেছিলেন, ফোন নষ্ট হওয়ায় তিনি কিছুদিন সামাজিক মাধ্যম থেকে দূরে থাকবেন। সেই পোস্টের দুই দিনের মাথায় তাঁর দুর্ঘটনার খবরটি সামনে আসে।

উল্লেখ্য, মেঘলা মুক্তা অভিনীত আলোচিত সিনেমাগুলোর মধ্যে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’ অন্যতম।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

আইসিইউ থেকে বাসায় ফিরলেন অভিনেত্রী মেঘলা মুক্তা: ‘আমি লড়ছি, ফিরব’

বিস্তারিত কমেন্টে