শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৪৯:০৯

নতুন গল্প ও নির্মাতাদের খোঁজে অ্যাডফা শর্ট ফেস্টের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৩:০২
শেয়ার: mail
নতুন গল্প ও নির্মাতাদের খোঁজে অ্যাডফা শর্ট ফেস্টের যাত্রা শুরু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নতুন গল্প ও সম্ভাবনাময় নির্মাতাদের উৎসাহিত করতে অ্যাসেন ও অ্যাডফার যৌথ উদ্যোগে শুরু হয়েছে ‘অ্যাডফা শর্ট ফেস্ট সিজন-১’। এই আয়োজনের জুরি প্যানেলে থাকছেন দেশের বিশিষ্ট নির্মাতা আদনান আল রাজীব, মেজবাউর রহমান সুমন এবং চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু।

‘দিস ইজ ইউর শট’—এই ভাবনা থেকেই অ্যাডফা কমিউনিটির নির্মাতাদের নিজেদের গল্প পর্দায় তুলে ধরার সুযোগ তৈরি করে দিচ্ছে এ আয়োজন। প্রতিযোগিতায় নির্বাচিত ৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে মোট ২৫ লাখ টাকার প্রোডাকশন ফান্ড প্রদান করবে অ্যাসেন।

প্রতিযোগিতায় ৫ থেকে ১৫ মিনিটের মৌলিক ফিকশন চলচ্চিত্রের আইডিয়া জমা দেওয়া যাবে। এতে ভাষা ও ঘরানার ক্ষেত্রে নির্মাতাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। গল্পের মৌলিকতা, নির্মাতার দৃষ্টিভঙ্গি, সিনেমাটিক সম্ভাবনা ও বাস্তবায়নযোগ্যতার ভিত্তিতে প্রকল্পগুলো নির্বাচন করবেন বিচারকেরা।

নির্বাচিত নির্মাতারা আর্থিক ফান্ডের পাশাপাশি পাবেন অ্যাডফার পক্ষ থেকে বিশেষ মেন্টরশিপ ও ডেভেলপমেন্ট সাপোর্ট, যাতে তাঁদের গল্পগুলো পূর্ণাঙ্গ ও মানসম্মত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে পর্দায় রূপ পায়। এই প্রতিযোগিতায় অংশ নিতে আবেদনের শেষ সময় আগামী ৩ সেপ্টেম্বর। নির্বাচিত ৫টি প্রকল্পের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে ২০২৬ সালের ২৫ সেপ্টেম্বর।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২২ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

নতুন গল্প ও নির্মাতাদের খোঁজে অ্যাডফা শর্ট ফেস্টের যাত্রা শুরু

বিস্তারিত কমেন্টে