বাংলাদেশ ০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

খাগড়াছড়িতে জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

খাগড়াছড়ির চেঙ্গী ব্রিজ সংলগ্ন পর্যটন মোটেল এলাকার জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) বিকেলে স্থানীয়দের খবরের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে দ্রুত অভিযান চালিয়ে লাশ উদ্ধার করা হয়।

খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখনো মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে সিআইডির সহায়তা নেওয়া হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণে হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

খাগড়াছড়িতে জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

প্রকাশিত: ০৭:১০:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬