বাংলাদেশ ০৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনামঃ
Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার Logo রংপুরে তেলের চরম সংকট, বোতল-জারে চলে যাচ্ছে পাম্পের তেল Logo এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ: একাদশে দুই পরিবর্তন Logo নারায়ণগঞ্জে স্কুলছাত্র হত্যায় রিপনের মৃত্যুদণ্ড, অপর আসামি রাব্বি খালাস Logo ডিজেল সংকটে বিপাকে কৃষক, পাম্পে তেল না পেয়ে মন্ত্রীকে সরাসরি ফোন Logo বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের এপিএস হিসেবে নিয়োগ পেলেন নজরুল ইসলাম Logo ঢাকাসহ ১৩ জেলায় রাতেই ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা

পিরোজপুরে মুক্তিযুদ্ধের আলোচনা: কিশোর গ্যাং ও মাদক নিয়ে উদ্বেগ

মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ে তুলতে নতুন প্রজন্মকে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে শিশু-কিশোরদের সঠিক ইতিহাস জানার মাধ্যমে দেশ গঠনে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) পিরোজপুর সদর উপজেলার কদমতলা জর্জ হাই স্কুলে ‘২৫শে মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলা হয়। জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশিদ বলেন, দেশভাগের পর পশ্চিম পাকিস্তান বাঙালিদের ওপর চরম বৈষম্য চাপিয়ে দিয়েছিল। স্বাধীনতার ফলে আজ শিক্ষা প্রতিষ্ঠান, অবকাঠামো ও প্রশাসনের বিভিন্ন স্তরে বাঙালিদের যে অবস্থান তৈরি হয়েছে, তা স্বাধীনতা ছাড়া সম্ভব ছিল না। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “দেশকে এগিয়ে নিতে হলে পড়াশোনায় মনোযোগী হয়ে আত্মশক্তিতে বলীয়ান হতে হবে।”

সভার মূল বক্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন মুক্তিযুদ্ধের নয় মাসের রক্তক্ষয়ী ইতিহাস তুলে ধরেন। তিনি জানান, ১৯৭১ সালের মে মাসের শুরুতে পাকবাহিনী জাহাজযোগে পিরোজপুরের হুলারহাটে এসে পৌঁছায় এবং বিভিন্ন স্থানে নৃশংসতা চালায়। এ সময় তিনি বীরাঙ্গনা ভাগীরথীর নির্মম হত্যার ঘটনা উল্লেখ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। পাশাপাশি বর্তমান সময়ের কিশোর গ্যাং ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ জানিয়ে বলেন, “কিশোর গ্যাং মানেই ধ্বংস—এটি পরিবার, শিক্ষা ও সমাজকে বিপথে নিয়ে যায়।”

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিত চৌধুরী বলেন, “ইতিহাস তৈরি করা যায় না, এটি ধারণ করতে হয়। যারা মুক্তিযুদ্ধ দেখেনি, তাদের বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকেই প্রকৃত ইতিহাস জানতে হবে।” তিনি সঠিক তথ্য ও জ্ঞানের গুরুত্ব তুলে ধরে বলেন, এতে কোনো অপশক্তির কাছে মাথা নত করতে হয় না।

এর আগে জেলা তথ্য অফিসার সাইফউদ্দিন আল মাদানী স্বাগত বক্তব্য দেন। সহকারী তথ্য অফিসার আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম খান।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং শেষে মুক্তিযুদ্ধভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে

পিরোজপুরে মুক্তিযুদ্ধের আলোচনা: কিশোর গ্যাং ও মাদক নিয়ে উদ্বেগ

প্রকাশিত: ০৫:৪০:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬