বাংলাদেশ ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া Logo ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম Logo আরাফাতের দিনে কাবার ঠিক ওপরে সূর্য, ৩৩ বছর পর কাবা শরিফে থাকবে না ছায়া Logo ঈদযাত্রায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, যাত্রী হয়রানি ঠেকাতে মোবাইল টিম: ডিএমপি কমিশনার Logo ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি Logo জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় Logo ইসলামী ব্যাংকে আওয়ামী দোসর নিয়োগ, খাল কেটে কুমির আনার শামিল: জামায়াতের সেক্রেটারি Logo ইতালি থেকে রেমিট্যান্স পাঠানোয় আবারও শীর্ষে বাংলাদেশ Logo জামিন পেলেন তারেক রেজা Logo নওগাঁয় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিসিকের সচেতনতামূলক কার্যক্রম

খুলনায় চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, আহত ৪

  • কাল প্রকাশ
  • প্রকাশিত: ০৯:২৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • 27

খুলনার খানজাহান আলী থানা এলাকায় রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেট কার দুমড়েমুচড়ে গেছে। আজ রোববার (২৯ মার্চ) বিকেলে মশিয়ালী মাঠ এলাকায় এই দুর্ঘটনায় গাড়িতে থাকা চারজন যাত্রী আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি বিকেল পৌনে পাঁচটার দিকে মশিয়ালী মাঠ এলাকা অতিক্রম করছিল। ওই সময় স্থানীয় মাঠে ক্রিকেটের অনুশীলন শেষ করে একটি প্রাইভেট কারে করে চার তরুণ বাড়িতে ফিরছিলেন। রেললাইন পার হওয়ার সময় ট্রেনটি গাড়িটিকে সজোরে ধাক্কা দিলে সেটি ছিটকে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন সানি (২৫), আইমুল দিপু (২৩) ও অমিত (২৫)। আহত অন্য একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের মধ্যে দুজনকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রাইভেট কারের কাঁচ কালো থাকায় এবং সেটি তোলা থাকায় চালক ট্রেনের উপস্থিতি টের পাননি। রেললাইন পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া

খুলনায় চলন্ত ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, আহত ৪

প্রকাশিত: ০৯:২৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬