বাংলাদেশ ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া Logo ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম Logo আরাফাতের দিনে কাবার ঠিক ওপরে সূর্য, ৩৩ বছর পর কাবা শরিফে থাকবে না ছায়া Logo ঈদযাত্রায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, যাত্রী হয়রানি ঠেকাতে মোবাইল টিম: ডিএমপি কমিশনার Logo ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি Logo জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় Logo ইসলামী ব্যাংকে আওয়ামী দোসর নিয়োগ, খাল কেটে কুমির আনার শামিল: জামায়াতের সেক্রেটারি Logo ইতালি থেকে রেমিট্যান্স পাঠানোয় আবারও শীর্ষে বাংলাদেশ Logo জামিন পেলেন তারেক রেজা Logo নওগাঁয় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিসিকের সচেতনতামূলক কার্যক্রম

পিরোজপুর সদরের ১৩৪ প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং’ কর্মসূচি শুরু

পিরোজপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতকরণ ও উপস্থিতির হার বৃদ্ধির লক্ষ্যে ‘স্কুল ফিডিং’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার ৭৭ নম্বর করিমুন্নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রামীণ জন উন্নয়ন সংস্থা’ (জিজেইউএস)-এর বাস্তবায়নে সদর উপজেলার মোট ১৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রম পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ। পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সুষম পুষ্টি অপরিহার্য। স্কুল ফিডিং কর্মসূচি বাস্তবায়নের ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার যেমন বাড়বে, তেমনি ঝরে পড়ার হারও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।”

সভাপতির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, সরকারের এই মহতী উদ্যোগের ফলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন মাত্রা যুক্ত হবে। কোমলমতি শিশুদের অপুষ্টি দূর করে একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পুষ্টিকর খাবার তুলে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর উপজেলার প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন থেকে নিয়মিত এই কর্মসূচির আওতায় পুষ্টিকর খাবার পাবে, যা তাদের শিক্ষা জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া

পিরোজপুর সদরের ১৩৪ প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল ফিডিং’ কর্মসূচি শুরু

প্রকাশিত: ০৪:৫২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬