বাংলাদেশ ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া Logo ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম Logo আরাফাতের দিনে কাবার ঠিক ওপরে সূর্য, ৩৩ বছর পর কাবা শরিফে থাকবে না ছায়া Logo ঈদযাত্রায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, যাত্রী হয়রানি ঠেকাতে মোবাইল টিম: ডিএমপি কমিশনার Logo ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি Logo জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় Logo ইসলামী ব্যাংকে আওয়ামী দোসর নিয়োগ, খাল কেটে কুমির আনার শামিল: জামায়াতের সেক্রেটারি Logo ইতালি থেকে রেমিট্যান্স পাঠানোয় আবারও শীর্ষে বাংলাদেশ Logo জামিন পেলেন তারেক রেজা Logo নওগাঁয় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিসিকের সচেতনতামূলক কার্যক্রম

চিতলমারীতে বৃদ্ধার জমি দখলের অভিযোগ

বাগেরহাটের চিতলমারী উপজেলায় এক বৃদ্ধার পৈত্রিক ও ক্রয়সূত্রে মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা গেছে, চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নের চর শৈলদাহ মৌজার এসএ ৬৬, ৬৭, ৮১ ও ডিপি ৭৫ নম্বর খতিয়ানভুক্ত ৮১/১ নম্বর খণ্ড খতিয়ানের এসএ ২৯, ৩০ ও ৩২ এবং ডিপি ৫২ নম্বর দাগে ১.৫৮ শতাংশ জমির মালিক মোসা. মনোয়ারা বেগম (৭১)। তিনি দীর্ঘদিন ধরে উক্ত জমি ভোগদখল করে আসছেন এবং জমি সংক্রান্ত বিষয়ে বিজ্ঞ আদালতের রায়ও তার পক্ষে রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, একই এলাকার মো. মাহফুজ শেখ (৩৮) জোরপূর্বক জমিটি দখলের চেষ্টা করে আসছিলেন। জমি দখলে বাধা দিলে তাকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হলেও অভিযুক্ত তা আমলে না নিয়ে উল্টো ভয়ভীতি প্রদর্শন করেন।

অভিযোগে আরও বলা হয়, গত ২৭ মার্চ ২০২৬ সকাল আনুমানিক ৮টার দিকে অভিযুক্ত ব্যক্তি লোকজন নিয়ে জোরপূর্বক ওই জমিতে প্রবেশ করে রোপণ করা বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যায়। খবর পেয়ে মনোয়ারা বেগম ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং জমি দখলের হুমকি দেওয়া হয়। এ সময় স্থানীয় কয়েকজন ঘটনাটি প্রত্যক্ষ করেন।

ভুক্তভোগীরা জানান, তারা থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিরাপত্তাহীনতায় ভুগে মনোয়ারা বেগম চিতলমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া

চিতলমারীতে বৃদ্ধার জমি দখলের অভিযোগ

প্রকাশিত: ০৪:৩৮:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬