বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১৬:৩৬
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

কনটেন্ট নির্মাতাদের নতুন এআই সুবিধা দিলো ফেসবুক

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৬:০৩
শেয়ার: mail
কনটেন্ট নির্মাতাদের নতুন এআই সুবিধা দিলো ফেসবুক

কনটেন্ট নির্মাতাদের (ক্রিয়েটর) জন্য বড় ধরনের নতুন সুবিধা নিয়ে এসেছে মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। অ্যাপল ব্যবহারকারীদের (আইফোন ও আইপ্যাড) জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সমৃদ্ধ ‘ক্রিয়েটর স্টুডিও’ নামের একটি নতুন ডেডিকেটেড অ্যাপ চালু করেছে প্রতিষ্ঠানটি।

নতুন এই অ্যাপটিতে আধুনিক এআই প্রযুক্তি ব্যবহার করে কনটেন্টের পারফর্ম্যান্স বিশ্লেষণ এবং কীভাবে ভিউ ও এনগেজমেন্ট বাড়ানো যায়, সে সম্পর্কিত ব্যক্তিগত পরামর্শ পাওয়া যাবে।

ফেসবুক জানায়, কয়েক সপ্তাহ সফলভাবে পরীক্ষামূলক ট্রায়ালের পর বুধবার অ্যাপটি আনুষ্ঠানিকভাবে সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। এতে যুক্ত করা হয়েছে বিশেষ ‘এআই ক্রিয়েটর সহকারী’। এটি মূলত নির্মাতার ভিডিও বা পোস্টের ধরন, দর্শকের আগ্রহের বিষয় এবং কনটেন্টের সার্বিক ফলাফল বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে দরকারি দিকনির্দেশনা দেবে।

নতুন এই অ্যাপের ফলে কনটেন্ট নির্মাতাদের এখন আর কষ্ট করে ডাটা বা পরিসংখ্যান মেলাতে হবে না। দিনের ঠিক কোন সময়ে পোস্ট করলে সবচেয়ে বেশি ভিউ পাওয়া যাবে, কোন পোস্টটি সবচেয়ে ভালো করছে এবং দর্শকরা ঠিক কেমন প্রতিক্রিয়া দেখাচ্ছেন—তার স্পষ্ট ধারণা দেবে এআই। এমনকি মনের যেকোনো জিজ্ঞাসা সরাসরি এআই সহকারীকে প্রশ্ন করে জেনে নেওয়া যাবে।

কমেন্ট বা মন্তব্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও চমকপ্রদ এআই ফিচার রাখা হয়েছে। এটি দর্শকদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলোকে আলাদা করে হাইলাইট করবে এবং সময় বাঁচাতে মন্তব্যের সম্ভাব্য উত্তরও ড্রাফট বা তৈরি করে দেবে। নির্মাতারা চাইলে তা সামান্য এডিট করে প্রকাশ করতে পারবেন।

এছাড়া অ্যাপটিতে প্রবেশ করলেই একটি দৈনিক ‘প্রায়োরিটি লিস্ট’ বা অগ্রাধিকার তালিকা দেখা যাবে; যেখানে পোস্টের রিচ, নির্ধারিত লক্ষ্য পূরণের অগ্রগতি এবং কোন মন্তব্যের উত্তর দ্রুত দেওয়া প্রয়োজন—তার তালিকা থাকবে।

ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ও ইউটিউবের সঙ্গে বাজার প্রতিযোগিতায় টিকে থাকতে এবং নির্মাতাদের ফেসবুক প্ল্যাটফর্মে আরও বেশি সক্রিয় রাখতেই মেটার এই বিশেষ পদক্ষেপ। প্রাথমিক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও কানাডার আইফোন এবং আইপ্যাড ব্যবহারকারী নির্মাতারা এই অ্যাপ ব্যবহার করতে পারছেন। শিগগিরই অন্যান্য দেশের নির্মাতাদের জন্যও অ্যাপটি উন্মুক্ত করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কনটেন্ট নির্মাতাদের নতুন এআই সুবিধা দিলো ফেসবুক

বিস্তারিত কমেন্টে