বাংলাদেশ ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া Logo ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম Logo আরাফাতের দিনে কাবার ঠিক ওপরে সূর্য, ৩৩ বছর পর কাবা শরিফে থাকবে না ছায়া Logo ঈদযাত্রায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, যাত্রী হয়রানি ঠেকাতে মোবাইল টিম: ডিএমপি কমিশনার Logo ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি Logo জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় Logo ইসলামী ব্যাংকে আওয়ামী দোসর নিয়োগ, খাল কেটে কুমির আনার শামিল: জামায়াতের সেক্রেটারি Logo ইতালি থেকে রেমিট্যান্স পাঠানোয় আবারও শীর্ষে বাংলাদেশ Logo জামিন পেলেন তারেক রেজা Logo নওগাঁয় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিসিকের সচেতনতামূলক কার্যক্রম

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

দিনাজপুরের বিরামপুরে আজ রোববার (২৯ মার্চ) ভোর ৫টার দিকে বাস ও ট্রাকের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। দিনাজপুর-ঢাকা মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ১০ জন।

নিহতদের মধ্যে মোশারফ হোসেন বাবু (৫৮) নামে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার আড়িখাল এলাকার খবির উদ্দিনের ছেলে। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা যায়, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘হেরিটেজ ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রীর মৃত্যু হয়।

এ ঘটনায় আরও অন্তত ১০ জন বাসযাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

বিরামপুর থানার এসআই আমির হুসাইন জানান, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

প্রকাশিত: ১১:০৯:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬