বাংলাদেশ ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া Logo ঈদে যাত্রীচাপে রাস্তায় কিছু ফিটনেসবিহীন গাড়ি চলছে: সড়কমন্ত্রী শেখ রবিউল আলম Logo আরাফাতের দিনে কাবার ঠিক ওপরে সূর্য, ৩৩ বছর পর কাবা শরিফে থাকবে না ছায়া Logo ঈদযাত্রায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, যাত্রী হয়রানি ঠেকাতে মোবাইল টিম: ডিএমপি কমিশনার Logo ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি Logo জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় Logo ইসলামী ব্যাংকে আওয়ামী দোসর নিয়োগ, খাল কেটে কুমির আনার শামিল: জামায়াতের সেক্রেটারি Logo ইতালি থেকে রেমিট্যান্স পাঠানোয় আবারও শীর্ষে বাংলাদেশ Logo জামিন পেলেন তারেক রেজা Logo নওগাঁয় কোরবানির পশুর চামড়া সংরক্ষণে বিসিকের সচেতনতামূলক কার্যক্রম

নওগাঁয় ছোট ভাইয়ের বটির কোপে প্রাণ গেল বড় ভাইয়ের

নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই আশরাফুল ইসলাম ফুলন (৪৫) নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) গভীর রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে উপজেলার কশব ইউনিয়নের বনকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফুলন ওই গ্রামের ময়েজ উদ্দিন প্রামাণিকের বড় ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই বাবু পলাতক রয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে ছোট ভাই বাবু উত্তেজিত হয়ে ঘর থেকে বটি এনে বড় ভাই ফুলনের পেটে আঘাত করেন। এতে ফুলন মারাত্মকভাবে জখম হন।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মাসুদ রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ওসি আরও জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবু পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

গাজা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে যাচ্ছে মালয়েশিয়া

নওগাঁয় ছোট ভাইয়ের বটির কোপে প্রাণ গেল বড় ভাইয়ের

প্রকাশিত: ১০:১৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬