সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:০৫:৪০
শিরোনাম
● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● নাসিরনগরে ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার ● মণিরামপুরে জামায়াত নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ● আইল কাটায় বিধবার হাত ভাঙার অভিযোগ সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে ● চুয়াডাঙ্গায় মাদক মামলায় আমৃত্যু কারাদন্ড ● ১০ টাকার নোট তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির

রুহিয়ায় নবাগত ইউএনও আলাউদ্দিনের দায়িত্ব গ্রহণ

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৪:২৮
শেয়ার: mail
রুহিয়ায় নবাগত ইউএনও আলাউদ্দিনের দায়িত্ব গ্রহণ

ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলায় আনুষ্ঠানিকভাবে প্রথম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে পদভার ও দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলাউদ্দিন।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রুহিয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলার নির্বাহী অফিসার খায়রুল ইসলাম নবগঠিত এই রুহিয়া উপজেলার প্রশাসনিক দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নবাগত ইউএনও-এর কাছে হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে রুহিয়া উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে নবাগত ইউএনও মো. আলাউদ্দিনকে ফুলের তোড়া দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে আশাবাদ ব্যক্ত করে বলেন, নবাগত ইউএনও-এর দক্ষতা ও প্রশাসনিক দিকনির্দেশনায় নবগঠিত রুহিয়া উপজেলায় স্বচ্ছতা ও জনবান্ধব সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড নতুন মাত্রা পাবে।

প্রশাসনিক দায়িত্ব গ্রহণ শেষে উপস্থিত সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও পূর্ণ সহযোগিতা কামনা করে নবাগত ইউএনও মো. আলাউদ্দিন বলেন, “সরকারি বিধিবিধান পূর্ণ অনুসরণ করে প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও আধুনিক সেবামুখী প্রশাসন গড়ে তুলতে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

রুহিয়ায় নবাগত ইউএনও আলাউদ্দিনের দায়িত্ব গ্রহণ

বিস্তারিত কমেন্টে