বাংলাদেশ ০৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনামঃ
Logo জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম: দখলকৃত হল পুনরুদ্ধারে কঠোর বার্তা Logo হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে লক্ষিখালীতে বারুণীস্নান ও মতুয়া মেলা Logo রক্তাক্ত বীর মুক্তিযোদ্ধা, পারিবারিক বিরোধে হামলার অভিযোগ Logo বাগমারায় অবৈধভাবে ৬৫০ লিটার জ্বালানি মজুত, ৫০ হাজার টাকা জরিমানা Logo কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার Logo রংপুরে তেলের চরম সংকট, বোতল-জারে চলে যাচ্ছে পাম্পের তেল

কাপাসিয়ায় অসচ্ছলদের মাঝে জামায়াত এমপির সেলাই মেশিন ও ছাগল বিতরণ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে গাজীপুরের কাপাসিয়ায় অসচ্ছল পরিবারের মাঝে সেলাই মেশিন, কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার বারিষাব ইউনিয়নের লোহাদী গ্রামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী।

তিনি ২০টি অসচ্ছল পরিবারের হাতে সেলাই মেশিন, সূই, সূতা, তেলসহ প্রয়োজনীয় উপকরণ তুলে দেন। পাশাপাশি জার্মানভিত্তিক একটি সংস্থার সহযোগিতায় কাপড় ও নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা হলো অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। তিনি বলেন, “স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক স্বাধীনতা নয়, বরং মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনই এর মূল লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এ সময় তিনি সাম্য ও শান্তির বার্তা তুলে ধরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘আল্লাহ জিন্দাবাদ’ কবিতা থেকে আবৃত্তি করেন— “উহারা প্রচার করুক হিংসা, বিদ্বেষ আর নিন্দাবাদ; আমরা বলিব সাম্য, শান্তি—এক আল্লাহ জিন্দাবাদ। উহারা চাহুক সংকীর্ণতা, পায়রার খোপ, ডোবার ক্লেদ, আমরা চাহিব উদার আকাশ, নিত্য আলোক, প্রেম অভেদ।”

পরে তিনি নিজেই সেলাই মেশিন চালিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আরও ১০টি অসচ্ছল পরিবারের মাঝে ২০টি ছাগল বিতরণ করা হয়। এ বিষয়ে এমপি সালাহউদ্দিন আইউবী বলেন, কাপাসিয়ার প্রতিটি পরিবারকে স্বাবলম্বী করে তুলতে ছোট ছোট উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে মানুষের অর্থনৈতিক কষ্ট লাঘব হয় এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়।

স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা এ উদ্যোগকে জনকল্যাণমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, এটি বিশেষ করে নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে এবং দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম: দখলকৃত হল পুনরুদ্ধারে কঠোর বার্তা

কাপাসিয়ায় অসচ্ছলদের মাঝে জামায়াত এমপির সেলাই মেশিন ও ছাগল বিতরণ

প্রকাশিত: ০৯:২৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬