সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:২৭:৫৫
শিরোনাম
● ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু ● নাটোরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, আটক ৩ ● দেবিদ্বারে দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ● আবারো নতুন উদ্যমে চালু রাঙ্গুনিয়া এভিয়ারি এন্ড ইকো পার্ক ● যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন ● ইসলামী ব্যাংক হাসপাতালে কিশোরীর মৃত্যু, দুই সাংবাদিক আহত ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগ ● ইতালিতে ১ লাখ ৬৬ হাজার কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন করবেন যেভাবে ● ভারতীয় নৌবাহিনীর গোপন তথ্য পাকিস্তানি গোয়েন্দার হাতে, হানিট্র্যাপে ধরা প্রদীপ মুখার্জি ● খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ● পিরোজপুরে যুব উন্নয়নের ১৩১তম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত ● ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু ● নাটোরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি, আটক ৩ ● দেবিদ্বারে দক্ষিণ গুনাইঘর ইউনিয়ন বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ● আবারো নতুন উদ্যমে চালু রাঙ্গুনিয়া এভিয়ারি এন্ড ইকো পার্ক ● যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন ● ইসলামী ব্যাংক হাসপাতালে কিশোরীর মৃত্যু, দুই সাংবাদিক আহত ও ক্যামেরা ভাঙচুরের অভিযোগ ● ইতালিতে ১ লাখ ৬৬ হাজার কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন করবেন যেভাবে ● ভারতীয় নৌবাহিনীর গোপন তথ্য পাকিস্তানি গোয়েন্দার হাতে, হানিট্র্যাপে ধরা প্রদীপ মুখার্জি ● খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার ● পিরোজপুরে যুব উন্নয়নের ১৩১তম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির বাধায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৫:২৫
শেয়ার: mail
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির বাধায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে তিনজনকে বেআইনিভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান ও টহল জোরদারের মুখে তাদের সেই অপচেষ্টা ভেস্তে গেছে।

রোববার (৯ আগস্ট) ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে সীমান্ত পিলার ৭০/২-এস সংলগ্ন গেট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের একদল সদস্য এক পুরুষ ও দুই নারীকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করানোর চেষ্টা চালায়।

বিষয়টি জিরো লাইনে কর্তব্যরত মাধবখালী বিওপির বিজিবি টহল দলের নজরে আসামাত্রই তারা তীব্র বাধা প্রদান করেন। বিজিবির শক্ত অবস্থানের কারণে ওই তিন ব্যক্তি বাংলাদেশে ঢুকতে না পেরে জিরো লাইন থেকে প্রায় ৪০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান নিতে বাধ্য হন।

পরবর্তীতে বিজিবির লাগাতার টহলের কারণে ভোর ৫টা ২০ মিনিটে তারা ভারতের কাঁটাতারের বেড়ার কাছে ফেরত যান। পরিস্থিতি বুঝে সকাল ৭টা ৫৫ মিনিটে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের জোয়ানরা ৬৮/৫-এস সীমান্ত পিলার দিয়ে গেট খুলে তাঁদের ভারতের অভ্যন্তরে ফেরত নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, বিজিবির সতর্কতার কারণে বিএসএফের অবৈধ পুশইনের চেষ্টা সফলভাবে নস্যাৎ করা সম্ভব হয়েছে। এ বিষয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির বাধায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

বিস্তারিত কমেন্টে