বাংলাদেশ ০১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

নাটোরে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ১, আহত ২

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে সাগর হোসেন (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) ভোরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর হোসেন চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার বোয়ালমারি গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটির চালক ছিলেন। আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে—তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরগাড়ী গ্রামের আব্দুর সালামের ছেলে নোমান তরফদার। অপর আহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে মেহেরপুরগামী একটি প্রাইভেট কার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের থানা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক সাগর হোসেন নিহত হন।

তিনি আরও জানান, আহতদের দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

নাটোরে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ১, আহত ২

প্রকাশিত: ১২:২৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬