বাংলাদেশ ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা Logo জবি ছাত্রদলের ১০ দিনের আল্টিমেটাম: দখলকৃত হল পুনরুদ্ধারে কঠোর বার্তা Logo হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথিতে লক্ষিখালীতে বারুণীস্নান ও মতুয়া মেলা Logo রক্তাক্ত বীর মুক্তিযোদ্ধা, পারিবারিক বিরোধে হামলার অভিযোগ Logo বাগমারায় অবৈধভাবে ৬৫০ লিটার জ্বালানি মজুত, ৫০ হাজার টাকা জরিমানা Logo কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা Logo মুনাফা কমে নোকিয়া ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে Logo রিজিকের বরকত বৃদ্ধির জন্য করণীয়: ইস্তিগফার, দরুদ, সদকা ও তাকওয়া Logo বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব: সব শিক্ষাপ্রতিষ্ঠানে তিন দিন অনলাইনে, তিন দিন সশরীরে ক্লাস Logo অবৈধ সমুদ্রপথে ইউরোপ যাত্রা: বাংলাদেশিরা মানবপাচার ও নির্যাতনের শিকার

স্বাধীনতা দিবসে জিয়ানগরে ক্রীড়া উৎসব, পুরস্কার দিলেন এমপি মাসুদ সাঈদী

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে পিরোজপুরের জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলায় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।

এর আগে সকাল থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দৌড়, দীর্ঘ লাফসহ বিভিন্ন গ্রামীণ ও আধুনিক খেলায় উপজেলার কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাসুদ সাঈদী বলেন, তরুণ প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে মেডেল ও ট্রফি বিতরণ করা হয়। বিপুল সংখ্যক দর্শক ও অভিভাবকের উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধে বাংলার নদ-নদী ও প্রকৃতি ছিল অকুতোভয় সহযোদ্ধা

স্বাধীনতা দিবসে জিয়ানগরে ক্রীড়া উৎসব, পুরস্কার দিলেন এমপি মাসুদ সাঈদী

প্রকাশিত: ১১:৫১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬