মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:৪৩:৫৩
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

পিরোজপুরে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে কদমতলায় ফুটবল বিতরণ

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ১১:৪৮
শেয়ার: mail
পিরোজপুরে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে কদমতলায় ফুটবল বিতরণ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পিরোজপুর সদর উপজেলার কদমতলায় স্থানীয় তরুণ ও যুবসমাজকে ক্রীড়াচর্চায় উৎসাহিত করতে এবং মাদকমুক্ত সুস্থ জীবনধারায় ফিরিয়ে আনতে ফুটবল বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) কদমতলা মাঠ প্রাঙ্গণে সামাজিক সংগঠন ‘ইনসাফ যুব ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’-এর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে তরুণদের হাতে এই ফুটবল তুলে দেওয়া হয়। ফুটবলটি প্রদান করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।

ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুল্লাহ উপস্থিত যুবকদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষে ফুটবলটি হস্তান্তর করেন। তরুণ ও যুবসমাজের পক্ষ থেকে ফুটবলটি গ্রহণ করেন কামরুল ইসলাম ও মো. শহিদুল।

ফুটবল বিতরণকালে ইনসাফ যুব ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. জামাল হোসাইন, অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ, কার্যনির্বাহী সদস্য মো. মামুন খান এবং স্থানীয় গ্রাম পুলিশ মো. আসাদুল শেখসহ এলাকার বিপুলসংখ্যক তরুণ ও সুধীজন উপস্থিত ছিলেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, যুবসমাজকে অপসংস্কৃতি, প্রযুক্তির অপব্যবহার ও মাদকের করাল গ্রাস থেকে দূরে রেখে সুস্থ মানসিক ও শারীরিক বিকাশে ক্রীড়া কর্মকাণ্ডের বিকল্প নেই। তরুণদের শারীরিক গঠনে ও সামাজিক সম্প্রীতি রক্ষায় আগামীতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক উদ্যোগ অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

পিরোজপুরে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে কদমতলায় ফুটবল বিতরণ

বিস্তারিত কমেন্টে